Joshua 17:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মানশার পুত্রদের মধ্যে তার কন্যাদেরও অধিকার ছিল; এবং মানশার অবশিষ্ট পুত্ররা গিলিয়দ দেশ পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ মনঃশি বংশের মেয়েরাও ছেলেদের মধ্যে এক উত্তরাধিকার লাভ করল। গিলিয়দ দেশটি মনঃশির অবশিষ্ট বংশধরদের অধিকারভুক্ত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা মনঃশির পুত্রদের মধ্যে তাহার কন্যাদেরও অধিকার ছিল; এবং মনঃশির অবশিষ্ট পুত্রগণ গিলিয়দ দেশ পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা মনঃশির পুত্রদের মধ্যে তাহার কন্যাদেরও অধিকার ছিল; এবং মনঃশির অবশিষ্ট পুত্রগণ গিলিয়দ দেশ পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ মনঃশি-গোষ্ঠীর এই মেয়েরা তাদের গোষ্ঠীর ছেলেদের সংগে সম্পত্তির অধিকার পেল; আর মনঃশি-গোষ্ঠীর বাকী বংশধরেরা গিলিয়দ এলাকাটা পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ মানশা-গোষ্ঠীর এই মেয়েরা তাদের গোষ্ঠীর ছেলেদের সংগে সম্পত্তির অধিকার পেল; আর মানশা-গোষ্ঠীর বাকী বংশধরেরা গিলিয়দ এলাকাটা পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ মনঃশির পুত্রদের সঙ্গে তাঁর কন্যারাও উত্তরাধিকার লাভ করেছিল। মনঃশির অন্যান্য বংশধরদের মধ্যে গিলিয়দ প্রদেশ বণ্টন করে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইজন্য মনঃশি পরিবারগোষ্ঠীর মেয়েরা ছেলেদের সমান জায়গা পেল| মনঃশি গোষ্ঠীর বাদবাকীদের দেওয়া হল গিলিয়দ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মনঃশির ছেলেদের মধ্যে তার মেয়েদেরও অধিকার ছিল এবং মনঃশির অবশিষ্ট ছেলেরা গিলিয়দ দেশ পেল।