Joshua 17:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানশার সীমা আশের থেকে শিখিমের সম্মুখস্থ মিক্‌মথৎ পর্যন্ত ছিল; পরে ঐ সীমা দক্ষিণ পাশে ঐন-তপূহ-নিবাসীদের কাছ পর্যন্ত গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশির এলাকা আশের থেকে শিখিমের পূর্বদিকে অবস্থিত মিক্‌মথৎ পর্যন্ত বিস্তৃত হল। সীমানাটি সেখান থেকে দক্ষিণ দিকে এগিয়ে গিয়ে ঐন-তপূহে বসবাসকারী লোকদেরও যুক্ত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনঃশির সীমা আশের হইতে শিখিমের সম্মুখস্থ মিক্‌মথৎ পর্য্যন্ত ছিল; পরে ঐ সীমা দক্ষিণ পার্শ্বে ঐন্‌-তপূহ-নিবাসীদের নিকট পর্য্যন্ত গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনঃশির সীমা আশের হইতে শিখিমের সম্মুখস্থ মিক্‌মথৎ পর্যন্ত ছিল; পরে ঐ সীমা দক্ষিণ পার্শ্বে ঐন্‌-তপূহ-নিবাসীদের নিকট পর্যন্ত গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশি-গোষ্ঠীর জায়গার সীমারেখা আশের থেকে শুরু হয়ে শিখিমের কাছে মিক্‌মথৎ পর্যন্ত গেল। তারপর সেটা দক্ষিণ দিকে গেল, যার ফলে ঐন্‌-তপূহের বাসিন্দারা মনঃশি-গোষ্ঠীর এলাকার মধ্যে পড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশা-গোষ্ঠীর জায়গার সীমারেখা আশের থেকে শুরু হয়ে শিখিমের কাছে মিক্‌মথৎ পর্যন্ত গেল। তারপর সেটা দক্ষিণ দিকে গেল, যার ফলে ঐন্‌-তপূহের বাসিন্দারা মানশা-গোষ্ঠীর এলাকার মধ্যে পড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশি গোষ্ঠীর সীমারেখা ছিল আশের থেকে শেখেমের পূর্বদিকে মিকমথৎ পর্যন্ত। সেখান থেকে ঐ রেখা দক্ষিণে এন-তপুহ নিবাসীদের সীমানা পর্যন্ত গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশির জমি জায়গা আশের এবং মিক্মথত্‌ এর মাঝখানে| সেটা শিখিমের কাছেই| সীমানা সোজা চলে গেছে দক্ষিণে ঐন্-তপূহ অঞ্চলের দিক বরাবর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশির সীমা আশের থেকে শিখিমের সামনে মিক্‌মথৎ পর্যন্ত ছিল; পরে ঐ সীমা দক্ষিণ দিকে ঐন্‌-তপূহে বসবাসকারীদের সীমানা পর্যন্ত গেল।