Joshua 17:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানশা তপূহ দেশ পেল, কিন্তু মানশার তপূহ নগর আফরাহীম-বংশের লোকদের অধিকার হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(মনঃশির সন্তানেরা তপূহ দেশটি পেয়েছিল, কিন্তু মনঃশির সীমানায় অবস্থিত তপূহ নগরটি ইফ্রয়িমের অধিকারভুক্ত থেকে গেল)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনঃশি তপূহ দেশ পাইল, কিন্তু মনঃশির সীমাস্থ তপূহ [নগর] ইফ্রয়িম-সন্তানগণের অধিকার হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনঃশি তপূহ দেশ পাইল, কিন্তু মনঃশির সীমাস্থ তপূহ [নগর] ইফ্রয়িম-সন্তানগণের অধিকার হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তপূহের আশেপাশের জায়গা অবশ্য মনঃশি-গোষ্ঠীর ভাগে পড়েছিল কিন্তু মনঃশি-গোষ্ঠীর সীমারেখার সংগে লাগানো তপূহ শহরটা ইফ্রয়িম-গোষ্ঠীর অধিকারে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তপূহের আশেপাশের জায়গা অবশ্য মানশা-গোষ্ঠীর ভাগে পড়েছিল কিন্তু মানশা-গোষ্ঠীর সীমারেখার সংগে লাগানো তপূহ শহরটা আফরাহীম-গোষ্ঠীর অধিকারে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তপুহ অঞ্চল মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত ছিল কিন্তু মনঃশি গোষ্ঠীর সীমান্তে অবস্থিত তপুহ নগরটি ইফ্রয়িম গোষ্ঠীর অধিকারে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তপূহকে ঘিরে সব জমি ছিল মনঃশির| কিন্তু খোদ তপূহ শহরটা তার নিজের ছিল না| তপূহ শহরটা মনঃশি এলাকার ধার ঘেঁষে| শহরটা ছিল ইফ্রয়িমের|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশি তপূহ দেশ পেল, কিন্তু মনঃশির সীমানায় তপূহ [নগর] ইফ্রয়িম-সন্তানদের অধিকার হল;