Joshua 17:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সীমা কান্না স্রোত পর্যন্ত, স্রোতের দক্ষিণ তীরে নেমে গেল; মানশার নগরগুলোর মধ্যে অবস্থিত এসব নগর আফরাহীমের ছিল; মানশার সীমা স্রোতের উত্তর দিকে ছিল এবং তার সীমান্তভাগ ছিল সমুদ্রে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সেই সীমানা দক্ষিণ দিকে কানা গিরিখাত পর্যন্ত এগিয়ে গেল। সেখানে মনঃশির নগরগুলির মধ্যে ইফ্রয়িমের অধিকারভুক্ত নগরগুলিও পড়ে গেল, কিন্তু মনঃশির সীমানা ছিল সেই গিরিখাতের উত্তর দিকে এবং তা ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সীমা কান্না স্রোত পর্য্যন্ত, স্রোতের দক্ষিণ তীরে নামিয়া গেল; মনঃশির নগর সকলের মধ্যে স্থিত এই সকল নগর ইফ্রয়িমের ছিল; মনঃশির সীমা স্রোতের উত্তরদিকে ছিল, এবং তাহার সীমান্তভাগ সমুদ্রে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সীমা কান্না স্রোত পর্যন্ত, স্রোতের দক্ষিণ তীরে নামিয়া গেল; মনঃশির নগর সকলের মধ্যে স্থিত এই সকল নগর ইফ্রয়িমের ছিল; মনঃশির সীমা স্রোতের উত্তর দিকে ছিল, এবং তাহার সীমান্তভাগ সমুদ্রে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই সীমারেখাটা দক্ষিণে কান্না শুকনা নদী পর্যন্ত নেমে গেল। ইফ্রয়িম-গোষ্ঠীর কতগুলো শহর ও গ্রাম মনঃশি-গোষ্ঠীর সীমানায় পড়ে গিয়েছিল। মনঃশি-গোষ্ঠীর সীমারেখা সেই শুকনা নদীর উত্তর দিক দিয়ে গিয়ে শেষ হয়েছিল ভুমধ্য সাগরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই সীমারেখাটা দক্ষিণে কান্না শুকনা নদী পর্যন্ত নেমে গেল। আফরাহীম-গোষ্ঠীর কতগুলো শহর ও গ্রাম মানশা-গোষ্ঠীর সীমানায় পড়ে গিয়েছিল। মানশা-গোষ্ঠীর সীমারেখা সেই শুকনা নদীর উত্তর দিক দিয়ে গিয়ে শেষ হয়েছিল ভূমধ্যসাগরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ সীমারেখা কান্নাহ্ স্রোতের দক্ষিণ তীর পর্যন্ত বিস্তৃত হল। মনঃশি গোষ্ঠীর এলাকাভুক্ত নগরগুলির মধ্যে এই নগরগুলি ছিল ইফ্রয়িম গোষ্ঠীর। স্রোতের উত্তর দিকে ছিল মনঃশি গোষ্ঠীর সীমানা, এবং তার প্রান্তভাগ ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশির সীমানা দক্ষিণে কান্না নদী পর্যন্ত গেছে| এই জায়গাটা মনঃশি পরিবারগোষ্ঠীর হলেও শহরগুলো কিন্তু ইফ্রয়িমের দখলে নদীর উত্তরদিকে ছিল মনঃশির সীমানা যা পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত প্রসারিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ সীমা কান্না স্রোত পর্যন্ত, স্রোতের দক্ষিণ তীরে নেমে গেল; মনঃশির নগরগুলির মধ্যে অবস্থিত এই নগরগুলি ইফ্রয়িমের ছিল; মনঃশির সীমা স্রোতের উত্তরদিকে ছিল এবং তার শেষ সীমানা মহাসমুদ্রে ছিল।