Joshua 18:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইলদের সমস্ত মণ্ডলী শীলোতে সমাগত হয়ে সেই স্থানে জমায়েত-তাঁবু স্থাপন করলো; দেশটি তারা জয় করে নিয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীদের সমগ্র মণ্ডলী শীলোতে একত্রিত হল এবং সেখানে সমাগম তাঁবুটি স্থাপন করল। দেশটি তাদের নিয়ন্ত্রণাধীন হল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী শীলোতে সমাগত হইয়া সেই স্থানে সমাগম-তাম্বু স্থাপন করিল; দেশ তাহাদের সম্মুখে পরাজিত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী শীলোতে সমাগত হইয়া সেই স্থানে সমাগম-তাম্বু স্থাপন করিল; দেশটি তাহাদের সম্মুখে পরাজিত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সমস্ত ইস্রায়েলীয় শীলোতে একত্র হয়ে মিলন-তাম্বু খাটালো। গোটা দেশটা ইস্রায়েলীয়দের অধীনে আনা হলেও তাদের সাতটা গোষ্ঠী তখনও সম্পত্তি পায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সমস্ত ইসরাইলীয় শীলোতে একত্র হয়ে মিলন-তাম্বু খাটালো। গোটা দেশটা বনি-ইসরাইলদের অধীনে আনা হলেও তাদের সাতটা গোষ্ঠী তখনও সম্পত্তি পায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র ইসরায়েলী সম্প্রদায় শীলোতে সমবেত হয়ে সেখানে সম্মিলন শিবির স্থাপন করল। সমগ্র দেশ তখন তাদের অধীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত ইস্রায়েলবাসী শীলোতে জড়ো হল| সেখানে তারা একটা সমাগম তাঁবু প্রতিষ্ঠা করল| ইস্রায়েলীয়রাই সেই দেশটা চালাত| সে দেশে সমস্ত শত্রুকে তারা হারিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলী শীলোতে সমবেত হয়ে সেই জায়গায় সমাগম-তাঁবু স্থাপন করল; দেশ তাদের কাছে পরাজিত হয়েছিল।