Joshua 18:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গুলিবাঁটক্রমে এক অংশ নিজ নিজ গোষ্ঠী অনুসারে বিন্‌ইয়ামীন সন্তানদের বংশের নামে উঠলো। গুলিবাঁটে নির্দিষ্ট তাদের সীমা এহুদা বংশ ও ইউসুফ-বংশের মধ্যে হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গোষ্ঠী অনুসারে বিন্যামীন বংশের নামে গুটিকাপাতের প্রথম দান পড়ল। তাদের জন্য বরাদ্দ এলাকা যিহূদা ও যোষেফ বংশের মধ্যে পড়ল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গুলিবাঁটক্রমে এক অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে বিন্যামীন-সন্তানগণের বংশের নামে উঠিল। গুলিবাঁটে নির্দ্দিষ্ট তাহাদের সীমা যিহূদা-সন্তানগণের ও যোষেফ-সন্তানগণের মধ্যে হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গুলিবাঁটক্রমে এক অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে বিন্যামীন-সন্তানগণের বংশের নামে উঠিল। গুলিবাঁটে নির্দিষ্ট তাহাদের সীমা যিহূদা-সন্তানগণের ও যোষেফ-সন্তানগণের মধ্যে হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গুলিবাঁট করলে পর বিন্যামীন-গোষ্ঠীর নাম উঠল। সেই গোষ্ঠীর বিভিন্ন বংশকে যে জায়গা দেওয়া হল তা গুলিবাঁট অনুসারে যিহূদা এবং যোষেফ-গোষ্ঠীর জায়গার মাঝখানে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুলিবাঁট করলে পর বিন্যামীন-গোষ্ঠীর নাম উঠল। সেই গোষ্ঠীর বিভিন্ন বংশকে যে জায়গা দেওয়া হল তা গুলিবাঁট অনুসারে এহুদা এবং ইউসুফ-গোষ্ঠীর জায়গার মাঝখানে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যামীন গোষ্ঠীর পরিবার সমূহের জন্য নির্দিষ্ট হল যিহুদা ও যোষেফ গোষ্ঠীর সীমানার মধ্যবর্তী এলাকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীন পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল যিহূদা এবং যোষেফের জায়গার মাঝখানের জমি| বিন্যামীনের প্রত্যেকটি পরিবারগোষ্ঠীই নিজের নিজের জায়গা পেয়ে গিয়েছিল| বিন্যামীনের জন্য মনোনীত জায়গাগুলো হল:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গুলিবাঁট অনুযায়ী এক অংশ নিজেদের গোষ্ঠী অনুসারে বিন্যামীন-সন্তানদের বংশের নামে উঠল। গুলিবাঁটে নির্দিষ্ট তাদের সীমা যিহূদা-সন্তানদের ও যোষেফের সন্তানদের মধ্যে হল।