Joshua 18:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের উত্তর পাশের সীমা জর্ডান থেকে জেরিকোর উত্তর পাশ দিয়ে গেল, পরে পর্বতময় প্রদেশের মধ্য দিয়ে পশ্চিম দিকে বৈৎ আবনের মরুভূমি পর্যন্ত গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উত্তর দিকে তাদের সীমানা জর্ডন নদী থেকে শুরু হয়ে, যিরীহোর উত্তর দিকের ঢাল বেয়ে পশ্চিমাভিমূখী হয়ে পার্বত্য প্রদেশের দিকে এগোলো এবং বেথ-আবনের মরুপ্রান্তরে বের হয়ে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের উত্তর পার্শ্বের সীমা যর্দ্দন হইতে যিরীহোর উত্তর পার্শ্ব দিয়া গেল, পরে পর্ব্বতময় প্রদেশের মধ্য দিয়া পশ্চিমদিকে বৈৎ-আবনের প্রান্তর পর্য্যন্ত গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের উত্তর পার্শ্বের সীমা যর্দন হইতে যিরীহোর উত্তর পার্শ্ব দিয়া গেল, পরে পর্বতময় প্রদেশের মধ্য দিয়া পশ্চিমদিকে বৈৎ-আবনের প্রান্তর পর্যন্ত গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তর দিকে তাদের জমির সীমারেখা যর্দন নদী থেকে শুরু হয়ে যিরীহোর উত্তর দিকের ঢালু জায়গা পার হয়ে পশ্চিম দিকে পাহাড়ী এলাকার মধ্য দিয়ে গিয়ে বৈৎ-আবনের মরু-এলাকা পর্যন্ত চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উত্তর দিকে তাদের জমির সীমারেখা জর্ডান নদী থেকে শুরু হয়ে জেরিকোর উত্তর দিকের ঢালু জায়গা পার হয়ে পশ্চিম দিকে পাহাড়ী এলাকার মধ্য দিয়ে গিয়ে বৈৎ-আবনের মরুভূমি পর্যন্ত চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের উত্তর দিকের সীমানা জর্ডন থেকে শুরু করে যিরিহোর উত্তরে পাহাড়ী অঞ্চলের মধ্যে দিয়ে পশ্চিম দিকে বেথ-আবেনের প্রান্তর পর্যন্ত গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যর্দন নদী থেকে শুরু করে উত্তরের সীমানা, যা যিরীহোর উত্তর দিক ঘেঁষে গিয়ে পশ্চিমে পাহাড়ী অঞ্চলের দিকে চলে গেছে| সীমানাটি বৈৎ‌-আবনের ঠিক পূর্বদিক পর্যন্ত এগিয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের উত্তর দিকের সীমা যর্দ্দন থেকে যিরীহোর উত্তর দিক দিয়ে গেল, পরে পার্বত্য প্রদেশের মধ্য দিয়ে পশ্চিম দিকে বৈৎ-আবনের মরুভূমি পর্যন্ত গেল।