Joshua 18:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখান থেকে ঐ সীমা লূসে, দক্ষিণ দিকে লূসের অর্থাৎ বেথেলের পাশ পর্যন্ত গেল; এবং নিম্নতর বৈৎ-হোরণের দক্ষিণে অবস্থিত পর্বত দিয়ে অটারোৎ-অদ্দরের দিকে নেমে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখান থেকে তা লূসের (অর্থাৎ, বেথেলের) দক্ষিণ দিকের ঢাল অতিক্রম করল এবং নিম্নতর বেথ-হোরোণের দক্ষিণে অবস্থিত পাহাড়ি এলাকায় অটারোৎ-অদ্দরে নেমে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথা হইতে ঐ সীমা লূসে, দক্ষিণদিকে লূসের অর্থাৎ বৈথেলের পার্শ্ব পর্য্যন্ত গেল; এবং নিম্নতর বৈৎ-হোরোণের দক্ষিণে স্থিত পর্ব্বত দিয়া অটারোৎ-অদ্দরের দিকে নামিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথা হইতে ঐ সীমা লূসে, দক্ষিণদিকে লূসের অর্থাৎ বৈথেলের পার্শ্ব পর্যন্ত গেল; এবং নিম্নতর বৈৎ-হোরোণের দক্ষিণে স্থিত পর্বত দিয়া অটারোৎ-অদ্দরের দিকে নামিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখান থেকে সীমারেখাটা লূসের, অর্থাৎ বৈথেলের দক্ষিণের ঢালু জায়গাটায় গিয়ে নীচের বৈৎ-হোরোণের দক্ষিণে যে পাহাড় আছে সেই পাহাড়ের উপরে অটারোৎ-অদ্দরে নেমে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখান থেকে সীমারেখাটা লূসের, অর্থাৎ বেথেলের দক্ষিণের ঢালু জায়গাটায় গিয়ে নীচের বৈৎ-হোরোণের দক্ষিণে যে পাহাড় আছে সেই পাহাড়ের উপরে অটারোৎ-অদ্দরে নেমে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে ঐ সীমারেখা দক্ষিণে লুস অর্থাৎ বেথেলের কাছাকাছি গেল এবং নীচে বেথ-হোরোণের দক্ষিণে পাহাড় পেরিয়ে অটারোৎ-অদ্দর পর্যন্ত নেমে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দক্ষিণে লূস (বৈথেল) পর্যন্ত সীমানা গেছে| তারপর সীমা গেছে অষ্টারোৎ-অদ্দরের দিকে| অষ্টারোৎ-অদ্দর হচ্ছে নিম্ন বৈৎ-হোরোণের দক্ষিণে পাহাড়ী জায়গায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখান থেকে ঐ সীমা লূসে, দক্ষিণে লূসের দিকে অর্থাৎ বৈথেলের প্রান্ত পর্যন্ত গেল এবং নিচের বৈৎ-হোরোণের দক্ষিণে অবস্থিত পর্বত দিয়ে অটারোৎ-অদ্দরের দিকে নেমে গেল।