Joshua 18:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দক্ষিণ পাশ কিরিয়ৎ-যিয়ারীমের প্রান্ত থেকে আরম্ভ হল এবং সেই সীমা পশ্চিম দিক দিয়ে গিয়ে নিপ্তোহের পানির ফোয়ারা পর্যন্ত স্থির হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দক্ষিণ দিকের সীমানাটি শুরু হল পশ্চিমে কিরিয়ৎ-যিয়ারীমের উপকন্ঠ থেকে, এবং তা বের হয়ে এল নিপ্তোহের জলরাশির উৎসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দক্ষিণ পার্শ্ব কিরিয়ৎ-যিয়ারীমের প্রান্ত হইতে আরম্ভ হইল, এবং সে সীমা পশ্চিমদিকে নির্গত হইয়া নিপ্তোহের জলের উনুই পর্য্যন্ত গমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দক্ষিণ পার্শ্ব কিরিয়ৎ-যিয়ারীমের প্রান্ত হইতে আরম্ভ হইল, এবং সেই সীমা পশ্চিম দিকে নির্গত হইয়া নিপ্তোহের জলের উনুই পর্যন্ত গমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের দক্ষিণ দিকের সীমারেখা পশ্চিমে কিরিয়ৎ-যিয়ারীমের সীমানা থেকে শুরু হয়ে নিপ্তোহের ফোয়ারা পর্যন্ত গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের দক্ষিণ দিকের সীমারেখা পশ্চিমে কিরিয়ৎ-যিয়ারীমের সীমানা থেকে শুরু হয়ে নিপ্তোহের ঝর্ণা পর্যন্ত গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দক্ষিণ দিকের সীমানা কিরিয়াত-জিয়ারিমের প্রান্ত থেকে শুরু করে পশ্চিমে নিপ্তোহের জলস্রোত পর্যন্ত গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিরিয়ৎ-যিয়ারীম থেকে শুরু হয়েছে দক্ষিণ সীমা, গেছে নিপ্তোহ নদীর দিকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দক্ষিণ দিকে কিরিয়ৎ-যিরারীমের প্রান্ত থেকে আরম্ভ হল এবং সে সীমা পশ্চিম দিকে বার হয়ে নিপ্তোহের জলের উনুই পর্যন্ত গেল।