Joshua 18:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ সীমা হিন্নোম-সন্তানের উপত্যকার সম্মুখ ও রফায়ীম উপত্যকার উত্তর দিকস্থ পর্বতের প্রান্ত পর্যন্ত নেমে গেল এবং হিন্নোমের উপত্যকায়, যিবূষের দক্ষিণ পাশে নেমে এসে ঐন্‌-রোগেলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সীমানাটি নেমে গেল সেই পাহাড়ের পাদদেশে, যা রফায়ীম উপত্যকার উত্তরে অবস্থিত বিন-হিন্নোম উপত্যকার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তা হিন্নোম উপত্যকার আরও নিচে নেমে গিয়ে যিবূষীয় নগরের দক্ষিণ দিকের ঢাল হয়ে ঐন-রোগেল পর্যন্ত গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ সীমা হিম্নোম-সন্তানের উপত্যকার সম্মুখস্থ ও রফায়ীম তলভূমির উত্তরদিক্‌স্থ পর্ব্বতের প্রান্ত পর্য্যন্ত নামিয়া গেল, এবং হিম্নোমের উপত্যকায়, যিবূষের দক্ষিণ পার্শ্বে নামিয়া আসিয়া ঐন্‌-রোগেলে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ সীমা হিম্নোম-সন্তানের উপত্যকার সম্মুখস্থ ও রফায়ীম তলভূমির উত্তরদিক্‌স্থ পর্বতের প্রান্ত পর্যন্ত নামিয়া গেল, এবং হিম্নোমের উপত্যকায়, যিবূষের দক্ষিণ পার্শ্বে নামিয়া আসিয়া ঐন্‌-রোগেলে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই সীমারেখাটা রফায়ীম উপত্যকার উত্তরে বেন-হিন্নোম উপত্যকার সামনের পাহাড়ের নীচ পর্যন্ত নেমে গেল। তারপর সেটা হিন্নোম উপত্যকার মধ্য দিয়ে যিবূশীয়দের শহরের দক্ষিণ দিকের ঢালু জায়গা বরাবর গিয়ে ঐন্‌-রোগেল পর্যন্ত চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই সীমারেখাটা রফায়ীম উপত্যকার উত্তরে বেন্তহিন্নোম উপত্যকার সামনের পাহাড়ের নীচ পর্যন্ত নেমে গেল। তারপর সেটা হিন্নোম উপত্যকার মধ্য দিয়ে যিবূশীয়দের শহরের দক্ষিণ দিকের ঢালু জায়গা বরাবর গিয়ে ঐন্‌-রোগেল পর্যন্ত চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেখান থেকে বেন-হিন্নোম উপত্যকার পূর্বদিকে রফায়িম উপত্যকায় উত্তরে অবস্থিত পাহাড়ের প্রান্ত পর্যন্ত নেমে গেল এবং হিন্নোম উপত্যকায় যিবুষীদের এলাকার দক্ষিণ দিক দিয়ে এন-রোগেল পর্যন্ত প্রসারিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর রফায়ীম উপত্যকার উত্তরে বেন-হিন্নোম উপত্যকার কাছে পাহাড়ের নীচে চলে গেছে এই সীমা| সীমানাটি যিবুষীয়দের শহরের ঠিক দক্ষিণদিকে হিন্নোম উপত্যকা পর্যন্তও বিস্তৃত হয়েছে| তারপর সেটি গেছে ঐন্-রোগেল পর্যন্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ সীমা হিম্নোম সন্তানের উপত্যকার সামনে অবস্থিত ও রফায়ীম তলভূমির উত্তর দিকের পর্বতের প্রান্ত পর্যন্ত নেমে গেল এবং হিম্নোমের উপত্যকায়, যিবূষের দক্ষিণ প্রান্তে নেমে এসে ঐন্‌-রোগেলে গেল।