Joshua 18:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর উত্তর দিকে ফিরে ঐন-শেমশ পর্যন্ত এবং অদুল্লীম আরোহণ-পথের সম্মুখস্থ গলীলোতের দিক দিয়ে গিয়ে রূবেণ-বংশ বোহনের পাথর পর্যন্ত নেমে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তা উত্তর দিকে বাঁক নিয়ে, ঐন-শেমশে গেল ও সেই গলীলৎ পর্যন্ত গেল, যা অদুম্মীম গিরিখাতের দিকে মুখ করে দাঁড়িয়েছিল এবং পরে তা রূবেণের ছেলে বোহনের পাথরের কাছে নেমে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উত্তরদিকে ফিরিয়া ঐন্-শেমশে গমন করিল, এবং অদুম্মীম আরোহণ-পথের সম্মুখস্থ গলীলোতের দিকে নির্গত হইয়া রূবেণ-সন্তান বোহনের প্রস্তর পর্য্যন্ত নামিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উত্তর দিকে ফিরিয়া ঐন্-শেমশে গমন করিল এবং অদুম্মীম আরোহণ-পথের সম্মুখস্থ গলীলোতের দিকে নির্গত হইয়া রূবেণ-সন্তান বোহনের প্রস্তর পর্যন্ত নামিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই সীমারেখাটা উত্তর দিকে ঘুরে ঐন্-শেমশ হয়ে অদুম্মীমে উঠে যাওয়ার পথের সামনে গলীলোতে গিয়ে রূবেণের বংশধর বোহনের পাথর পর্যন্ত নেমে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই সীমারেখাটা উত্তর দিকে ঘুরে ঐন্-শেমশ হয়ে অদুম্মীমে উঠে যাওয়ার পথের সামনে গলীলোতে গিয়ে রূবেণের বংশধর বোহনের পাথর পর্যন্ত নেমে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখান থেকে উত্তরে বেঁকে এনশেমেশ পর্যন্ত গেল এবং আদুম্মিমের চড়াই পেরিয়ে গলিলোতের দিকে রূবেণ বংশের বোহনের শিলাস্তূপ পর্যন্ত প্রসারিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখান থেকে সীমা ঘুরে উত্তরদিকে গেছে ঐন্-শেমশে, গলীলোত (অদুম্মীম গিরিজর্থের কাছে) পর্যন্ত| সেখান থেকে মহাশিলার দিকে; রূবেণের পুত্র বোহনের জন্যই এর নাম রাখা হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর উত্তরদিকে ফিরে ঐন্-শেমশে গেল এবং অদুম্মীম উপরে উঠে যাওয়ার পথের সামনে অবস্থিত গলীলোতের থেকে বার হয়ে রূবেণ-সন্তান বোহনের পাথর পর্যন্ত নেমে গেল।