Joshua 18:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ সীমা উত্তর দিকে বৈৎ-হগ্লার পাশ পর্যন্ত গেল; জর্ডানের দক্ষিণ প্রান্তস্থ লবণ-সমুদ্রের উত্তর খাড়ি সেই সীমার প্রান্ত ছিল; এটা দক্ষিণ সীমা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তা বেথ-হগ্লার উত্তর দিকের ঢালের দিকে গিয়ে দক্ষিণ দিকে জর্ডন নদীর মোহানায়, মরুসাগরের উত্তর উপসাগরে বের হয়ে এল। এই হল দক্ষিণ সীমানা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ সীমা উত্তরদিকে বৈৎ-হগ্লার পার্শ্ব পর্য্যন্ত গেল; যর্দ্দনের দক্ষিণ প্রান্তস্থ লবণ-সমুদ্রের উত্তর খাড়ী সেই সীমার প্রান্ত ছিল; ইহা দক্ষিণ সীমা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ সীমা উত্তরদিকে বৈৎ-হগ্লার পার্শ্ব পর্যন্ত গেল; যর্দনের দক্ষিণ প্রান্তস্থ লবণ-সমুদ্রের উত্তর খাড়ি সেই সীমার প্রান্ত ছিল; ইহা দক্ষিণ সীমা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই সীমারেখা বৈৎ-হগ্লার উত্তর দিকের ঢালু জায়গাটা ধরে লবণ সমুদ্রের উত্তর দিকের উপসাগরে, অর্থাৎ যর্দন নদীর মোহনায় গিয়ে পড়ল। এটাই ছিল বিন্যামীন-গোষ্ঠীর দক্ষিণ দিকের সীমানা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই সীমারেখা বৈৎ-হগ্লার উত্তর দিকের ঢালু জায়গাটা ধরে মরু-সাগরের উত্তর দিকের উপসাগরে, অর্থাৎ জর্ডান নদীর মোহনায় গিয়ে পড়ল। এটাই ছিল বিন্যামীন-গোষ্ঠীর দক্ষিণ দিকের সীমানা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তরে বেথ-হগ্‌লার কাছ ঘেঁষে গেল। জর্ডনের দক্ষিণে মরুসাগরে উত্তর দিকের খাড়ি পর্যন্ত বিস্তৃত হল সেই সীমা। এটা ছিল দক্ষিণ প্রান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর বৈৎ‌-হগ্লার উত্তরে আর শেষ হয়েছে মৃত সাগরের উত্তর উপকূলে| এখানেই যর্দন নদী সাগরে পড়েছে| আর এটাই হচ্ছে দক্ষিণ সীমা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ সীমা উত্তর দিকে বৈৎ-হগ্লার প্রান্ত পর্যন্ত গেল; যর্দ্দনের দক্ষিণ প্রান্তের লবণ-সমুদ্রের উত্তর খাড়ী সেই সীমার প্রান্ত ছিল; তা দক্ষিণ সীমা।