Joshua 18:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পূর্ব পাশে জর্ডান তার সীমা ছিল। চারদিকে তার সীমা অনুসারে বিন্‌ইয়ামীন-বংশের লোকদের এই অধিকার ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বদিকে জর্ডন নদীই সীমানা হল। চারিদিকে এই সীমানাগুলিই বিন্যামীনের সন্তানদের বিভিন্ন গোষ্ঠীর উত্তরাধিকার চিহ্নিত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পূর্ব্ব পার্শ্বে যর্দ্দন তাহার সীমা ছিল। চারিদিকে আপন সীমা অনুসারে, আপন আপন গোষ্ঠী অনুসারে, বিন্যামীন-সন্তানগণের এই অধিকার ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পূর্ব পার্শ্বে যর্দন তাহার সীমা ছিল। চারিদিকে আপন সীমা অনুসারে, আপন আপন গোষ্ঠী অনুসারে, বিন্যামীন-সন্তানগণের এই অধিকার ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পূর্ব দিকের সীমানা ছিল যর্দন নদী। এটাই ছিল বিন্যামীন-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তির চারপাশের সীমানা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পূর্ব দিকের সীমানা ছিল জর্ডান নদী। এটাই ছিল বিন্যামীন-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তির চারপাশের সীমানা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্বদিকের সীমান্তে ছিল জর্ডন। এই চতুঃসীমার মধ্যে বিন্যামীন গোষ্ঠীর বিভিন্ন পরিবারের উত্তরাধিকার নির্দিষ্ট হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যর্দন নদী হচ্ছে পূর্ব সীমা| সুতরাং এটাই হচ্ছে বিন্যামীনের পরিবারগোষ্ঠীর জন্য বিলি করা জমিজায়গা| এইসব হচ্ছে এদের জমি-জায়গার সব দিকের সীমানা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পূর্ব দিকে যর্দ্দন তার সীমা ছিল। চারিদিকে তার সীমা অনুসারে, নিজের নিজের গোষ্ঠী অনুসারে, বিন্যামীন-সন্তানদের এই অধিকার ছিল।