Joshua 18:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তোমাদের এক এক বংশের মধ্য থেকে তিন তিন জনকে দাও; আমি তাদের প্রেরণ করবো, তারা গিয়ে দেশের সর্বত্র ভ্রমণ করবে এবং প্রত্যেকের অধিকার অনুসারে তার বর্ণনা লিখে নিয়ে আমার কাছে ফিরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক বংশ থেকে তিনজন করে লোক নিযুক্ত করো। দেশটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার ও প্রত্যেকটি বংশের উত্তরাধিকার অনুসারে সেখানকার এক বর্ণনা লিখে আনার জন্য আমি তাদের সেখানে পাঠাব। পরে তারা আমার কাছে ফিরে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপনাদের এক এক বংশের মধ্য হইতে তিন তিন জনকে দেও; আমি তাহাদিগকে প্রেরণ করিব, তাহারা উঠিয়া দেশের সর্ব্বত্র ভ্রমণ করিবে, এবং প্রত্যেকের অধিকারানুসারে তাহার বর্ণনা লিখিয়া লইয়া আমার নিকটে ফিরিয়া আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপনাদের এক এক বংশের মধ্য হইতে তিন তিন জনকে দেও; আমি তাহাদিগকে প্রেরণ করিব, তাহারা উঠিয়া দেশের সর্বত্র ভ্রমণ করিবে, এবং প্রত্যেকের অধিকারানুসারে তাহার বর্ণনা লিখিয়া লইয়া আমার নিকটে ফিরিয়া আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা প্রত্যেক গোষ্ঠী থেকে তিনজন করে লোক নিযুক্ত কর। দেশটা ভাল করে দেখেশুনে সব কিছু লিখে আনবার জন্য আমি তাদের পাঠিয়ে দেব যাতে তাদের গোষ্ঠীগুলোর মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়া যায়। কাজ শেষ করে তারা আমার কাছে ফিরে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা প্রত্যেক গোষ্ঠী থেকে তিনজন করে লোক নিযুক্ত কর। দেশটা ভাল করে দেখেশুনে সব কিছু লিখে আনবার জন্য আমি তাদের পাঠিয়ে দেব যাতে তাদের গোষ্ঠীগুলোর মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়া যায়। কাজ শেষ করে তারা আমার কাছে ফিরে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেক গোষ্ঠী থেকে তোমরা তিনজন লোক ঠিক করে দাও, আমি তাদের সমগ্র দেশ পর্যবেক্ষণ করতে পাঠাব, তারা প্রত্যেক গোষ্ঠীর নির্ধারিত এলাকা সম্পর্কে একটি লিখিত বিবরণ এনে আমাকে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই বলছি প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে তিনজন করে লোক বেছে নাও| আমি তাদের জায়গাটা ভালো করে দেখার জন্য পাঠাব| তারা সেখানকার বর্ণনা লিখে নিয়ে আমার কাছে ফিরে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজেদের এক একটি বংশের মধ্যে থেকে তিনজন করে দাও; আমি তাদেরকে পাঠাব, তারা উঠে দেশের সমস্ত জায়গা ঘুরে দেখবে এবং প্রত্যেকের অধিকার অনুসারে তার বর্ণনা লিখে নিয়ে আমার কাছে ফিরে আসবে।