Joshua 18:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা দেশটি সাত অংশ করে তার বর্ণনা লিখে আমার কাছে আনবে; আমি এই স্থানে আমাদের আল্লাহ্ মাবুদের সাক্ষাতে তোমাদের জন্য গুলিবাঁট করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেশের সাতটি ভাগের বর্ণনা লিখে আনার পর, তোমরা সেগুলি এখানে আমার কাছে নিয়ে আসবে এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুর উপস্থিতিতে আমি তোমাদের জন্য গুটিকাপাতের দান চালব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা দেশটী সাত অংশ করিয়া তাহার বর্ণনা লিখিয়া আমার কাছে আনিবে; আমি এই স্থানে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের নিমিত্তে গুলিবাঁট করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা দেশটি সাত অংশ করিয়া তাহার বর্ণনা লিখিয়া আমার কাছে আনিবে; আমি এই স্থানে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের নিমিত্তে গুলিবাঁট করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশের সেই সাতটা ভাগের প্রত্যেকটি সম্বন্ধে সব কিছু লিখে তোমরা তা আমার কাছে নিয়ে আসবে, আর আমি আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের জন্য গুলিবাঁট করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশের সেই সাতটা ভাগের প্রত্যেকটি সম্বন্ধে সব কিছু লিখে তোমরা তা আমার কাছে নিয়ে আসবে, আর আমি আমাদের মাবুদ আল্লাহ্র সামনে তোমাদের জন্য গুলিবাঁট করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা দেশটি সাত অংশে ভাগ করে তার একটি লিখিত বিবরণ আমার কাছে নিয়ে আসবে। আমি এখানে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মুখে পাশার দান ফেলে তোমাদের অংশ নির্ধারণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই জায়গাটার বর্ণনা করে সেটাকে সাত ভাগে ভাগ করবে| মানচিত্রটা আমার কাছে আনবে| তারপর আমরা প্রভু, আমাদের ঈশ্বরকেই তা ঠিক করতে বলব কে কোন জমি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা দেশটিকে সাত অংশে ভাগ করে তার বর্ণনা লিখে আমার কাছে আনবে; আমি এই জায়গায় আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের জন্য গুলিবাঁট করব।