Joshua 18:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তোমাদের মধ্যে লেবীয়দের কোন অংশ নেই, কেননা মাবুদের ইমাম-পদ তাদের অধিকার; আর গাদ ও রূবেণ এবং মানশার অর্ধেক বংশ জর্ডানের পূর্বপারে মাবুদের গোলাম মূসা দেওয়া নিজেদের অধিকার পেয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়েরা অবশ্য, তোমাদের মধ্যে কোনও অংশ পাবে না, কারণ সদাপ্রভুর যাজকীয় সেবাকাজই হল তাদের অধিকার। আর গাদ ও রূবেণ বংশ এবং মনঃশির অর্ধেক বংশ জর্ডন নদীর পূর্বপাড়ে ইতিমধ্যেই তাদের উত্তরাধিকার লাভ করেছে। সদাপ্রভুর দাস মোশি তাদের তা দান করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তোমাদের মধ্যে লেবীয়দের কোন অংশ নাই, কেননা সদাপ্রভুর যাজকত্বপদ তাহাদের অধিকার; আর গাদ ও রূবেণ, এবং মনঃশির অর্দ্ধ বংশ যর্দ্দনের পূর্ব্বপারে সদাপ্রভুর দাস মোশির দত্ত আপনাদের অধিকার পাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তোমাদের মধ্যে লেবীয়দের কোন অংশ নাই, কেননা সদাপ্রভুর যাজকত্বপদ তাহাদের অধিকার; আর গাদ ও রূবেণ, এবং মনঃশির অর্ধ বংশ যর্দনের পূর্বপারে সদাপ্রভুর দাস মোশির দত্ত আপনাদের অধিকার পাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে লেবীয়েরা তোমাদের সংগে কোন ভাগ পাবে না, কারণ সদাপ্রভুর পুরোহিত হিসাবে সেবা-কাজ করাই হল তাদের সম্পত্তি। গাদ ও রূবেণ-গোষ্ঠীর লোকেরা এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোক আগেই যর্দন নদীর পূর্ব দিকে তাদের সম্পত্তি পেয়ে গেছে। সদাপ্রভুর দাস মোশিই তা তাদের দিয়ে গেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে লেবীয়রা তোমাদের সংগে কোন ভাগ পাবে না, কারণ মাবুদের ইমাম হিসাবে এবাদত-কাজ করাই হল তাদের সম্পত্তি। গাদ ও রূবেণ-গোষ্ঠীর লোকেরা এবং মানশা-গোষ্ঠীর অর্ধেক লোক আগেই জর্ডান নদীর পূর্ব দিকে তাদের সম্পত্তি পেয়ে গেছে। মাবুদের গোলাম মূসাই তা তাদের দিয়ে গেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মধ্যে লেবীয়দের কোন উত্তরাধিকার নেই কারণ প্রভু পরমেশ্বরের পৌরোহিত্যই তাদের উত্তরাধিকার। গাদ ও রূবেণ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোক জর্ডনের পূর্বতীরে তাদের অধিকার লাভ করেছে। প্রভুর সেবক মোশিই তাদের এইসব অঞ্চল দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয় যাজকরা জমির কোন অংশ পাবে না| যাজক হিসাবে তাদের কাজ হচ্ছে প্রভুর সেবা করা| এই তাদের অংশ| গাদ, রূবেণ এবং মনঃশির অর্ধেক পরিবারগোষ্ঠী ইতিমধ্যেই প্রতিশ্রুত জমিজায়গা পেয়ে গিয়েছে| তারা বাস করে যর্দন নদীর পূর্বদিকে| প্রভুর দাস মোশি ইতিমধ্যেই তাদের জমিজায়গা দিয়ে দিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমাদের মধ্যে লেবীয়দের কোন অংশ নেই, কারণ সদাপ্রভুর যাজকত্বপদ তাদের অধিকার; আর গাদ ও রূবেণ এবং মনঃশির অর্ধেক বংশ যর্দ্দনের পূর্ব পারে যা সদাপ্রভুর দাস মোশির দেওয়া অধিকার তারা পেয়েছে।”