Joshua 18:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই লোকেরা উঠে যাত্রা করলো; আর যারা সেই দেশের বর্ণনা লিখতে গেল, ইউসা তাদের এই হুকুম দিলেন, তোমরা গিয়ে দেশের সর্বত্র ভ্রমণ করে দেশের বর্ণনা লিখে নিয়ে আমার কাছে ফিরে এসো; তাতে আমি এই শীলোতে মাবুদের সাক্ষাতে তোমাদের জন্য গুলিবাঁট করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকজন দেশের মানচিত্র তৈরি করার কাজে হাত লাগাতে না লাগাতেই যিহোশূয় তাদের নির্দেশ দিলেন, “তোমরা যাও ও দেশটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করো এবং তার একটি বর্ণনা লিখে ফেলো। পরে আমার কাছে ফিরে এসো, এবং আমি এখানে এই শীলোতে, সদাপ্রভুর উপস্থিতিতে তোমাদের জন্য গুটিকাপাতের দান চালব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই লোকেরা উঠিয়া যাত্রা করিল; আর যাহারা সেই দেশের বর্ণনা লিখিতে গেল, যিহোশূয় তাহাদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা গিয়া দেশের সর্ব্বত্র ভ্রমণ করিয়া দেশের বর্ণনা লিখিয়া লইয়া আমার নিকটে ফিরিয়া আইস; তাহাতে আমি এই শীলোতে সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের জন্য গুলিবাঁট করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই লোকেরা উঠিয়া যাত্রা করিল; আর যাহারা সেই দেশের বর্ণনা লিখিতে গেল, যিহোশূয় তাহাদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা গিয়া দেশের সর্বত্র ভ্রমণ করিয়া দেশের বর্ণনা লিখিয়া লইয়া আমার নিকটে ফিরিয়া আইস; তাহাতে আমি এই শীলোতে সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের জন্য গুলিবাঁট করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকেরা দেশটা সম্বন্ধে সব কিছু লিখে আনবার জন্য রওনা হবার সময়ে যিহোশূয় তাদের বলে দিলেন, “তোমরা গিয়ে দেশটা ভাল করে দেখেশুনে তার সব কিছু লিখে আমার কাছে নিয়ে আসবে। তারপর আমি এখানে, এই শীলোতে, সদাপ্রভুর সামনে তোমাদের জন্য গুলিবাঁট করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকেরা দেশটা সম্বন্ধে সব কিছু লিখে আনবার জন্য রওনা হবার সময়ে ইউসা তাদের বলে দিলেন, “তোমরা গিয়ে দেশটা ভাল করে দেখেশুনে তার সব কিছু লিখে আমার কাছে নিয়ে আসবে। তারপর আমি এখানে, এই শীলোতে, মাবুদের সামনে তোমাদের জন্য গুলিবাঁট করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা তখন দেশ পর্যবেক্ষণ করতে বেরিয়ে গেল। দেশের বিবরণ লিখে আনার জন্য যারা গেল, যিহোশূয় তাদের নির্দেশ দিলেন, সমগ্র দেশ পর্যবেক্ষণ করে তোমরা তার সম্পূর্ণ বিবরণ লিখে আমার কাছে নিয়ে আসবে। আমি তারপর এখানে, শীলোতে প্রভু পরমেশ্বরের সম্মুখে পাশার দান ফেলে তোমাদের অংশ নির্ধারণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জায়গা দেখার জন্য মনোনীত লোকরা বার হয়ে গেল যাতে তারা জমির বর্ণনা দিতে পারে| যিহোশূয় তাদের বললেন, “তোমরা সেই জায়গায় যাও, ভালো করে দেখ আর সেখানকার একটা বর্ণনা লিখে নিয়ে এসো| তারপর শীলোতে আমার সঙ্গে দেখা করো| আমি তখন ঘুঁটি চালার ব্যবস্থা করব| যেন প্রভুই তোমাদের মধ্যে জমি ভাগ করে দেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই লোকেরা উঠে চলে গেল; আর যারা সেই দেশের বর্ণনা লিখতে গেল, যিহোশূয় তাদেরকে এই আদেশ দিলেন, “তোমরা গিয়ে দেশের সমস্ত জায়গা ঘুরে দেশের বর্ণনা লিখে নিয়ে আমার কাছে ফিরে এস; তাতে আমি এই শীলোতে সদাপ্রভুর সামনে তোমাদের জন্য গুলিবাঁট করব।”