Joshua 18:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ লোকেরা গিয়ে দেশের সর্বত্র ভ্রমণ করলো এবং নগর অনুসারে সাত অংশ করে পুস্তকে তার বর্ণনা লিখল; পরে শীলোস্থিত শিবিরে ইউসার কাছে ফিরে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব লোকেরা প্রস্থান করল ও সেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ল। একটি গুটানো চামড়ার পুঁথিতে তারা এক-একটি নগর ধরে ধরে সাতটি ভাগে সেখানকার বর্ণনা লিখে নিল ও শীলোর শিবিরে যিহোশূয়ের কাছে ফিরে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ লোকেরা গিয়া দেশের সর্ব্বত্র ভ্রমণ করিল, এবং নগরানুসারে সাত অংশ করিয়া পুস্তকে তাহার বর্ণনা লিখিল; পরে শীলোস্থিত শিবিরে যিহোশূয়ের নিকটে ফিরিয়া আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ লোকেরা গিয়া দেশের সর্বত্র ভ্রমণ করিল এবং নগরানুসারে সাত অংশ করিয়া পুস্তকে তাহার বর্ণনা লিখিল; পরে শীলোস্থিত শিবিরে যিহোশূয়ের নিকটে ফিরিয়া আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সেই লোকেরা দেশের সব জায়গায় গেল। তারা দেশটার বাকী অংশ সাত ভাগ করে প্রত্যেক ভাগের শহর ও গ্রামগুলোর নাম ও সেগুলোর সম্বন্ধে সব কিছু এক এক করে বইয়ের মধ্যে লিখে নিয়ে শীলোর ছাউনিতে যিহোশূয়ের কাছে ফিরে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই সেই লোকেরা দেশের সব জায়গায় গেল। তারা দেশটার বাকী অংশ সাত ভাগ করে প্রত্যেক ভাগের শহর ও গ্রামগুলোর নাম ও সেগুলোর সম্বন্ধে সব কিছু এক এক করে বইয়ের মধ্যে লিখে নিয়ে শীলোর ছাউনিতে ইউসার কাছে ফিরে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা গিয়ে সারা দেশ পর্যটন করল এবং নগর সংখ্যার ভিত্তিতে দেশটি সাত অংশে ভাগ করে তার বিবরণ লিখে একটি তালিকা প্রস্তুত করল। তারপর তারা শীলোর ছাউনিতে যিহোশূয়ের কাছে ফিরে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই লোকরা সেই দেশে গেল, জায়গাটা ঘুরে ফিরে তারা দেখল এবং যিহোশূয়র জন্য একটা বর্ণনা তারা লিখল| তারা ঐ সমস্ত শহরগুলির একটি তালিকা প্রস্তুত করল এবং তারপর ভূখণ্ডটিকে সাত ভাগে ভাগ করল| মানচিত্র এঁকে নিয়ে তারা শীলোতে যিহোশূয়র কাছে ফিরে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ লোকেরা গিয়ে দেশের সমস্ত জায়গা ঘুরে দেখল এবং নগর অনুযায়ী সাত অংশ করে বইতে তার বর্ণনা লিখল; পরে শীলোতে অবস্থিত শিবিরে যিহোশূয়ের কাছে ফিরে গেল।