Joshua 19:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সারীদ থেকে পূর্ব দিকে, সূর্যোদয় দিকে, ফিরে কিশলোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল; পরে দাবরৎ পর্যন্ত বের হয়ে যাফিয়ে উঠে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সারিদ থেকে তা পূর্বদিকে ফিরে সূর্যোদয়ের দিকে কিশ্‌লোৎ-তাবোরের এলাকা পর্যন্ত গেল ও সেখান থেকে দাবরৎ ও যাফিয়া পর্যন্ত উঠে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সারীদ হইতে পূর্ব্বদিকে, সূর্য্যোদয় দিকে ফিরিয়া কিশ্‌লোৎ-তাবোরের সীমা পর্য্যন্ত গেল; পরে দাবরৎ পর্য্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সারীদ হইতে পূর্বদিকে, সূর্যোদয় দিকে, ফিরিয়া কিশ্‌লোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল; পরে দাবরৎ পর্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সীমারেখাটা সারীদ থেকে পূর্ব দিকে ঘুরে কিশ্‌লোৎ-তাবোর গ্রাম পর্যন্ত গেল এবং তারপর দাবরৎ হয়ে যাফিয়তে উঠে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সীমারেখাটা সারীদ থেকে পূর্ব দিকে ঘুরে কিশ্‌লোৎ-তাবোর গ্রাম পর্যন্ত গেল এবং তারপর দাবরৎ হয়ে যাফিয়তে উঠে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারীদ থেকে ঐ সীমারেখা পূর্বদিকে বেঁকে কিশলোৎ-তাবোরের প্রান্ত পর্যন্ত গেল। সেখান থেকে দাবরৎ হয়ে যাফিয়া পর্যন্ত গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সীমানা গেছে পূর্বদিকে বেঁকে সারীদ থেকে কিশ্লোত্‌-তাবোর পর্যন্ত, সেখান থেকে দাবরৎ আর যাফিয়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সারীদ হতে পূর্ব দিকে, সূর্য্য উদয়ের দিকে, ফিরে কিশ্‌লোৎ-তাবোরের সীমা পর্যন্ত গেল; পরে দাবরৎ পর্যন্ত বের হয়ে যাফিয়ে উঠে গেল।