Joshua 19:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্যন্ত গেল, আর জর্ডান তাদের সীমার প্রান্ত হল; স্ব স্ব গামের সঙ্গে ষোলটি নগর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর সীমারেখা তাবোর, শহৎসূমা ও বেত-শেমশ স্পর্শ করল এবং জর্ডন নদীতে গিয়ে শেষ হল। সেখানে ছিল মোট ষোলোটি নগর ও তাদের সন্নিহিত গ্রামগুলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্য্যন্ত গেল, আর যর্দ্দন তাহাদের সীমার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্যন্ত গেল, আর যর্দন তাহাদের সীমার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত ষোলটি নগর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের জায়গার সীমারেখা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ হয়ে যর্দনে গিয়ে শেষ হল। ষোলটা শহর ও সেগুলোর আশেপাশের সব গ্রাম তাদের ভাগে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের জায়গার সীমারেখা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ হয়ে জর্ডানে গিয়ে শেষ হল। ষোলটা শহর ও সেগুলোর আশেপাশের সব গ্রাম তাদের ভাগে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সীমা তাবোর, শাহাৎসুমা ও বেথ-শেমেশ পর্যন্ত প্রসারিত হল। এই সীমানার প্রান্তে ছিল জর্ডন নদী। পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসমূহ এই ষোলটি নগর ছিল ইষাখর গোষ্ঠীর পরিবারসমূহের অধিকারভুক্ত এলাকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জমির সীমানা হচ্ছে তাবর, শহৎসূমা এবং বৈৎ-শেমশ| শেষ হয়েছে যর্দন নদীতে| মোট 16টি শহর আর তাদের চারপাশের মাঠঘাট|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই সীমা তাবোর, শহৎসূমা ও বৈৎ-শেমশ পর্যন্ত গেল, আর যর্দ্দন তাদের সীমার প্রান্ত হল; তাদের গ্রামের সঙ্গে ষোলটি নগর।