Joshua 19:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে সীমা ঘুরে রামা ও প্রাচীর-বেষ্টিত টায়ার নগরে গেল, পরে সেই সীমা ঘুরে হোষাতে গেল এবং অক্ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সীমারেখা পরে রামার দিকে ফিরে গেল ও টায়ারের প্রাচীর-ঘেরা সুরক্ষিত নগরের দিকে গেল, পরে হোষার দিকে ঘুরে অক্ষীব
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই সীমা ঘুরিয়া রামায় ও প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সেই সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেটা রামার দিকে ঘুরে দেয়াল-ঘেরা সোর শহরে চলে গেল। তারপর সেটা হোষার দিকে ঘুরে অক্ষীব এলাকা, উম্মা, অফেক ও রহোবের কাছে ভূমধ্য সাগরে গিয়ে পড়ল। আশের-গোষ্ঠীর ভাগে বাইশটা শহর ও সেগুলোর আশেপাশের গ্রাম পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেটা রামার দিকে ঘুরে দেয়াল-ঘেরা টায়ার শহরে চলে গেল। তারপর সেটা হোষার দিকে ঘুরে অক্ষীব এলাকা, উম্মা, অফেক ও রহোবের কাছে ভূমধ্যসাগরে গিয়ে পড়ল। আশের-গোষ্ঠীর ভাগে বাইশটা শহর ও সেগুলোর আশেপাশের গ্রাম পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সীমারেখা সেখান থেকে ঘুরে রামাহ্ ও প্রাচীরঘেরা নগর টায়ার পর্যন্ত এবং সেখান থেকে আবার হোষা পর্যন্ত প্রসারিত হল। এর পশ্চিম প্রান্তে ছিল মহলাব, আক্ষিব, উন্মাহ্ আফেক ও রাহোব নগর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সীমানা রামার দক্ষিণদিকে ফিরে গেছে| সীমানাটি এগিয়ে গেছে শক্তিশালী সোর শহর পর্যন্ত| তারপর ঘুরে গেছে পশ্চিম দিকে হোষায, শেষ হয়েছে অকষীবের কাছে সমুদ্রে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে সীমা ঘুরে রামায় ও প্রাচীর বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরে হোষাতে গেল এবং অকষীয় প্রদেশের মহাসমুদ্রতীরে,