Joshua 19:49 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে স্ব স্ব সীমানুসারে অধিকার করে তারা দেশ ভাগ করার কাজ সমাপ্ত করলো; আর বনি-ইসরাইল নিজেদের মধ্যে নূনের পুত্র ইউসাকে একটি অধিকার দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন নির্দিষ্ট বণ্টন-প্রক্রিয়া দ্বারা তাঁরা দেশ বিভাগ সম্পূর্ণ করলেন, ইস্রায়েলীরা নূনের ছেলে যিহোশূয়কেও তাদের মধ্যে একটি অংশ উত্তরাধিকাররূপে দিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে আপন আপন সীমানুসারে অধিকার জন্য তাহারা দেশ বিভাগ কার্য্য সমাপ্ত করিল; আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয়কে এক অধিকার দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে আপন আপন সীমানুসারে অধিকারের জন্য তাহারা দেশ বিভাগ কার্য সমাপ্ত করিল; আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয়কে এক অধিকার দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশটা ভাগ করে দেওয়া শেষ হয়ে গেলে পর ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর আদেশ অনুসারে নূনের ছেলে যিহোশূয়কে দেশের মধ্যে একটা সম্পত্তি দিল। তারা তাঁকে ইফ্রয়িম-গোষ্ঠীর জায়গার মধ্যে পাহাড়ী এলাকার তিম্নৎ-সেরহ গ্রামটা দিল। তিনি ঐ গ্রামটাই চেয়েছিলেন। সেটা নতুনভাবে তৈরী করে নিয়ে যিহোশূয় সেখানে বাস করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশটা ভাগ করে দেওয়া শেষ হয়ে গেলে পর বনি-ইসরাইলরা মাবুদের হুকুম অনুসারে নূনের ছেলে ইউসাকে দেশের মধ্যে একটা সম্পত্তি দিল। তারা তাঁকে আফরাহীম-গোষ্ঠীর জায়গার মধ্যে পাহাড়ী এলাকার তিম্নৎ-সেরহ গ্রামটা দিল। তিনি ঐ গ্রামটাই চেয়েছিলেন। সেটা নতুনভাবে তৈরী করে নিয়ে ইউসা সেখানে বাস করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা এই ভাবে নিজেদের মধ্যে দেশ বন্টন এবং এলাকার সীমানা নির্ধারণের কাজ সমাপ্ত করল। তারা নিজেদের এলাকার মধ্যে নূনের পুত্র যিহোশূয়ের জন্য একটি অংশ নির্দিষ্ট করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে দলপতিরা জমি-জায়গা ভাগ বাঁটোয়ারা করে বিভিন্ন পরিবারগোষ্ঠীকে দিয়েছিল| ভাগাভাগির কাজ শেষ হলে সমস্ত ইস্রায়েলবাসী নূনের পুত্র যিহোশূয়কে কিছু জমি দেবে বলে ঠিক করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে নিজের নিজের সীমা অনুসারে অধিকারের জন্য তারা দেশ বিভাগের কাজ শেষ করল; আর ইস্রায়েল-সন্তানরা তাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয়কে এক অধিকার দিল।