Joshua 19:51 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইলিয়াসর ইমাম, নূনের পুত্র ইউসা ও বনি-ইসরাইলদের বংশগুলোর পিতৃকুল-পতিরা শীলোতে মাবুদের সম্মুখে জমায়েত-তাঁবুর দরজার কাছে গুলিবাঁট দ্বারা এসব অধিকার দিলেন। এভাবে তাঁরা দেশ ভাগের কাজ সমাপ্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্ত এলাকা, যাজক ইলীয়াসর, নূনের ছেলে যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানদের বংশসমূহের গোষ্ঠী প্রধানেরা শীলোতে, সদাপ্রভুর উপস্থিতিতে সমাগম তাঁবুর প্রবেশদ্বারে গুটিকাপাতের মাধ্যমে বিভাগ করে দিলেন। এইভাবে তাঁরা দেশ-বিভাগের কাজটি সম্পন্ন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল অধিকার ইলিয়াসর যাজক, নূনের পুত্র যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণ শীলোতে সদাপ্রভুর সম্মুখে সমাগম-তাম্বুর দ্বারসমীপে গুলিবাঁট দ্বারা দিলেন। এইরূপে তাঁহারা দেশ বিভাগ কার্য্য সমাপ্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল অধিকার ইলিয়াসর যাজক, নূনের পুত্র যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণ শীলোতে সদাপ্রভুর সম্মুখে সমাগম-তাম্বুর দ্বারসমীপে গুলিবাঁট দ্বারা দিলেন। এইরূপে তাঁহারা দেশ বিভাগের কার্য সমাপ্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত ইলিয়াসর, নূনের ছেলে যিহোশূয় এবং ইস্রায়েলীয়দের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর বংশ-কর্তারা শীলোতে মিলন-তাম্বুর দরজার কাছে সদাপ্রভুর সামনে গুলিবাঁট করে এই সব জায়গাগুলোই ঠিক করে দিয়েছিলেন। এইভাবেই তাঁরা দেশটা ভাগ করবার কাজ শেষ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম ইলিয়াসর, নূনের ছেলে ইউসা এবং বনি-ইসরাইলদের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর বংশ-কর্তারা শীলোতে মিলন-তাম্বুর দরজার কাছে মাবুদের সামনে গুলিবাঁট করে এই সব জায়গাগুলোই ঠিক করে দিয়েছিলেন। এইভাবেই তাঁরা দেশটা ভাগ করবার কাজ শেষ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শীলোতে সম্মিলন শিবিরের দ্বারে বসে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে পুরোহিত ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং গোষ্ঠীপ্রধানেরা পাশার দান ফেলে ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর জন্য এলাকা নির্ধারণ করে দিয়েছিলেন। এই ভাবেই তাঁরা কনান দেশ বন্টনের কাজ সমাধা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে ইস্রায়েলের সমস্ত পরিবারগোষ্ঠীকে এই সব জায়গা ভাগাভাগি করে দেওয়া হল| যাজক ইলিয়াসর নূনের পুত্র যিহোশূয় এবং প্রত্যেক পরিবারগোষ্ঠীর প্রধানরা জমিজায়গা ভাগাভাগি করার জন্য শীলোতে একত্র হয়েছিলেন| সমাগম তাঁবুর দরজায় প্রভুর সামনে তাঁরা সকলে সমবেত হয়েছিলেন| এইভাবে তাঁরা জমি-জায়গা ভাগাভাগির কাজ শেষ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত অধিকার ইলীয়াসর যাজক, নূনের পুত্র যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানদের বংশের সমস্ত পিতৃকুলপতিদের শীলোতে সদাপ্রভুর সামনে সমাগম-তাঁবুর দরজার কাছে গুলিবাঁটের মাধ্যমে দিলেন। এই ভাবে তাঁরা দেশ ভাগের কাজ শেষ করলেন।