Joshua 19:8 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বালৎ-বের, (অর্থাৎ) দক্ষিণ দেশস্থ রামা পর্যন্ত ঐ নগরের চারদিকের সমস্ত গ্রাম। নিজ নিজ গোষ্ঠী অনুসারে শিমিয়োন-বংশের এই অধিকার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং বালৎ-বের (অর্থাৎ নেগেভের রামা) পর্যন্ত এসব নগরের চারপাশের সমস্ত গ্রাম। এই ছিল গোত্র অনুযায়ী শিমিয়োন গোষ্ঠীর উত্তরাধিকার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বালৎ-বের, [অর্থাৎ] দক্ষিণ দেশস্থ রামা পর্য্যন্ত ঐ ঐ নগরের চারিদিকের সমস্ত গ্রাম। আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের এই অধিকার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বালৎ-বের, [অর্থাৎ] দক্ষিণ দেশস্থ রামা পর্যন্ত ঐ ঐ নগরের চারিদিকের সমস্ত গ্রাম। আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের এই অধিকার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সঙ্গে পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ বালাৎ-বের অর্থাৎ দক্ষিণাঞ্চলের রামাহ্ নগর। শিমিয়োন গোষ্ঠীর পরিবার সমূহের এই ছিল নির্দিষ্ট এলাকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাছাড়াও বালত্-বের পর্যন্ত সমস্ত শহরের চতুর্দিকের মাঠ| তাহলে এই হচ্ছে শিমিয়োনের পরিবারগোষ্ঠীর এলাকা| প্রত্যেক পরিবারই জমি-জায়গা পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বালৎ-বের, [অর্থাৎ] দক্ষিণ দেশের রামা পর্যন্ত সেই সমস্ত নগরের চারিদিকের সমস্ত গ্রাম। নিজের নিজের গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানদের বংশের এই অধিকার।