Joshua 19:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শিমিয়োন-বংশের অধিকার এহুদা-বংশের লোকদের অধিকারের এক ভাগ ছিল, কেননা এহুদা-বংশের লোকদের অংশ তাদের প্রয়োজনের চেয়ে বেশি ছিল; অতএব শিমিয়োন-বংশ তাদের অধিকারের মধ্যে অধিকার পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিমিয়োনীয়দের উত্তরাধিকার যিহূদার অংশ থেকে নেওয়া হল, কারণ যিহূদার অংশ তাদের প্রয়োজনের চেয়েও বেশি ছিল। সেই কারণে, শিমিয়োনীয়েরা তাদের উত্তরাধিকার যিহূদার এলাকাতেই পেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শিমিয়োন-সন্তানগণের অধিকার যিহূদা-সন্তানগণের অধিকারের এক ভাগ ছিল, কেননা যিহূদা-সন্তানগণের অংশ তাহাদের প্রয়োজন অপেক্ষা অধিক ছিল; অতএব শিমিয়োন-সন্তানগণ তাহাদের অধিকারের মধ্যে অধিকার পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শিমিয়োন-সন্তানগণের অধিকার যিহূদা-সন্তানগণের অধিকারের এক ভাগ ছিল, কেননা যিহূদা-সন্তানগণের অংশ তাহাদের প্রয়োজন অপেক্ষা অধিক ছিল; অতএব শিমিয়োন-সন্তানগণ তাহাদের অধিকারের মধ্যে অধিকার পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সম্পত্তি যিহূদা-গোষ্ঠীর ভাগ থেকে নেওয়া হয়েছিল, কারণ যিহূদা-গোষ্ঠীর দরকারের চেয়েও বেশী জায়গা তাদের ভাগে পড়েছিল। সেইজন্যই যিহূদা-গোষ্ঠীর জায়গার মধ্যে শিমিয়োন-গোষ্ঠী তাদের সম্পত্তি পেয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সম্পত্তি এহুদা-গোষ্ঠীর ভাগ থেকে নেওয়া হয়েছিল, কারণ এহুদা-গোষ্ঠীর দরকারের চেয়েও বেশী জায়গা তাদের ভাগে পড়েছিল। সেইজন্যই এহুদা-গোষ্ঠীর জায়গার মধ্যে শিমিয়োন-গোষ্ঠী তাদের সম্পত্তি পেয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিমিয়োন গোষ্ঠীর এলাকা যিহুদা গোষ্ঠীর জন্য নির্দিষ্ট এলাকার মধ্যে ছিল। যিহুদা গোষ্ঠীর অংশভুক্ত এলাকা তাদের প্রয়োজনের তুলনায় বড় ছিল বলে তাদের এলাকার মধ্যেই শিমিয়োন গোষ্ঠীকে অংশ দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিমিয়োনের জমির অংশ যিহূদার এলাকার মধ্যেই ছিল| যিহূদার লোকরা দরকারের চেয়ে অনেক বেশী জমি পেয়েছিল| তাই তাদের জমির কিছু অংশ শিমিয়োনের লোকরা পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিমিয়োন-সন্তানদের অধিকার যিহূদা-সন্তানদের অধিকারের এক ভাগ ছিল, কারণ যিহূদা-সন্তানদের অংশ তাদের প্রয়োজনের অপেক্ষা বেশি ছিল; অতএব শিমিয়োন-সন্তানদের তাদের অধিকারের মধ্যে অধিকার পেল।