Joshua 2:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এসব কথা শুনে আমাদের অন্তর ভয়ে সঙ্কুচিত হয়ে গেছে; তোমাদের কারণে কারো মনে সাহস নেই, কেননা তোমাদের আল্লাহ্ মাবুদ উপরিস্থ বেহেশতের ও নিচস্থ দুনিয়ার আল্লাহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যখন সেকথা শুনলাম, আমাদের হৃদয় গলে গেল, তোমাদের জন্য আমাদের প্রত্যেকের সাহস নষ্ট হয়ে গেল, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু উপরে স্বর্গের ও নিচে পৃথিবীর ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শুনিবামাত্র আমাদের হৃদয় গলিয়া গেল; তোমাদের হেতু কাহারো মনে সাহস রহিল না, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু উপরিস্থ স্বর্গে ও নীচস্থ পৃথিবীতে ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শুনিবামাত্র আমাদের হৃদয় গলিয়া গেল; তোমাদের হেতু কাহারও মনে সাহস রহিল না, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু উপরিস্থ স্বর্গে ও নিচস্থ পৃথিবীতে ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব শুনে আমাদের অন্তরের সব আশা-ভরসা ফুরিয়ে গেছে এবং আপনাদের ভয়ে সবাই সাহস হারিয়ে ফেলেছে। আপনাদের ঈশ্বর সদাপ্রভুই স্বর্গের এবং পৃথিবীর ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব শুনে আমাদের দিলের সব আশা-ভরসা ফুরিয়ে গেছে এবং আপনাদের ভয়ে সবাই সাহস হারিয়ে ফেলেছে। আপনাদের মাবুদ আল্লাহ্ই বেহেশতের এবং দুনিয়ার আল্লাহ্।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোনামাত্র ভয়ে আমাদের প্রাণ উড়ে গেছে, তোমাদের সামনে দাঁড়াবার সাহস আমাদের কারও নেই, কারণ তোমাদের উপাস্য প্রভু পরমেশ্বর স্বর্গ ও মর্ত্যের অধীশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব বৃত্তান্ত শুনে আমরা আতঙ্কিত হয়ে আছি| আমাদের মধ্যে এমন বীর কেউ নেই যে তোমাদের সঙ্গে যুদ্ধ করে| এর কারণ তোমাদের প্রভু ঈশ্বর ওপরে স্বর্গ আর নীচে এই বিশ্বলোকের শাসনকর্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শোনার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় গলে গেল; তোমাদের জন্য আর কারো মনে সাহস থাকল না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি উপরে স্বর্গে ও নিচে পৃথিবীতে ঈশ্বর।