Joshua 2:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন, আরজ করি, তোমরা আমার কাছে মাবুদের নামে শপথ কর; আমি তোমাদের উপরে রহম করলাম, এজন্য তোমরাও আমার পিতৃ-কুলের উপরে রহম করবে। তোমরা আমাকে এমন একটি চিহ্ন দাও যাতে আমি বিশ্বাস করতে পারি যে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাই এখন, দয়া করে তোমরা আমার কাছে সদাপ্রভুর নামে শপথ করো যে, তোমরা আমার পরিবারবর্গের উপরে করুণা প্রদর্শন করবে, কারণ আমিও তোমাদের প্রতি করুণা প্রদর্শন করেছি। আমাকে একটি নিশ্চিত চিহ্ন দাও
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন, বিনয় করি, তোমরা আমার কাছে সদাপ্রভুর নামে দিব্য কর; আমি তোমাদের উপরে দয়া করিলাম, এই জন্য তোমরাও আমার পিতৃকুলের উপরে দয়া করিবে, এবং একটী সত্য চিহ্ন আমাকে দেও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন, বিনয় করি, তোমরা আমার কাছে সদাপ্রভুর নামে দিব্য কর; আমি তোমাদের উপরে দয়া করিলাম, এই জন্য তোমরাও আমার পিতৃকুলের উপরে দয়া করিবে, এবং একটি সত্য চিহ্ন আমাকে দেও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আপনাদের প্রতি বিশ্বস্ত হয়েছি, তাই এখন আপনারা আপনাদের সদাপ্রভুর নামে আমার কাছে শপথ করুন যে, আমাদের পরিবারের প্রতিও আপনারা বিশ্বস্ত থাকবেন। এই ব্যাপারে আপনারা আমাকে এমন একটা চিহ্ন দিন যা থেকে আমি বুঝতে পারি যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আপনাদের প্রতি বিশ্বস্ত হয়েছি, তাই এখন আপনারা আমার কাছে আল্লাহ্র কসম খান যে, আমাদের পরিবারের প্রতিও আপনারা বিশ্বস্ত থাকবেন। এই ব্যাপারে আপনারা আমাকে এমন একটা চিহ্ন দিন যা থেকে আমি বুঝতে পারি যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তো তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি, সাহায্য করেছি, তাই তোমাদের কাছে আমি একটা কথা দিতে অনুরোধ করছি| প্রভুর সামনে শপথ করে বলো তোমরা আমার পরিবারের প্রতি দয়া করবে| বলো করবে তো?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই এখন, অনুরোধ করি, তোমরা আমার কাছে সদাপ্রভুর নামে শপথ কর, আমি তোমাদের উপরে দয়া করেছি, তার জন্য তোমরাও আমার বংশের উপরে দয়া করবে এবং একটা নিশ্চিত চিহ্ন আমাকে দাও৷