Joshua 2:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দু’জন তাকে বললো, তোমাদের পরিবর্তে আমাদের প্রাণ যাক! তোমরা যদি আমাদের এই কাজ প্রকাশ না কর তবে যে সময় মাবুদ আমাদের এই দেশ দেবেন, সেই সময় আমরা তোমার প্রতি রহম ও বিশ্বস্ত ব্যবহার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই গুপ্তচরেরা তাকে আশ্বাস দিল, “তোমাদের প্রাণের পরিবর্তে আমাদের প্রাণ যাক। আমরা যা করতে চলেছি, তা যদি তুমি কাউকে না বলো, তবে সদাপ্রভু যখন এই দেশ আমাদের দেবেন, তখন আমরা তোমাদের সঙ্গে বিশ্বস্ততাপূর্বক সদয় ব্যবহার করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দুই জন তাহাকে বলিল, তোমরা যদি আমাদের এই কার্য্য প্রকাশ না কর, তোমাদের পরিবর্ত্তে আমাদের প্রাণ যাউক; যে সময়ে সদাপ্রভু আমাদিগকে এই দেশ দিবেন, তৎকালে আমরা তোমার প্রতি দয়া ও সত্য ব্যবহার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দুই জন তাহাকে বলিল, তোমরা যদি আমাদের এই কার্য প্রকাশ না কর, তোমাদের পরিবর্তে আমাদের প্রাণ যাউক; যে সময়ে সদাপ্রভু আমাদিগকে এই দেশ দিবেন, তৎকালে আমরা তোমার প্রতি দয়া ও সত্য ব্যবহার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে সেই দু’জন তাকে বলল, “আমরা যদি আমাদের কথামত কাজ না করি তবে তোমাদের বদলে আমাদের প্রাণ যাক। তুমি যদি আমাদের এই সব কথা প্রকাশ না কর তবে সদাপ্রভু যখন এই দেশটা আমাদের দেবেন তখন আমরা তোমাদের সংগে ভাল ব্যবহার করব এবং তোমাদের প্রতি বিশ্বস্ত থাকব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে সেই দু’জন তাকে বলল, “আমরা যদি আমাদের কথামত কাজ না করি তবে তোমাদের বদলে আমাদের প্রাণ যাক। তুমি যদি আমাদের এই সব কথা প্রকাশ না কর তবে মাবুদ যখন এই দেশটা আমাদের দেবেন তখন আমরা তোমাদের সংগে ভাল ব্যবহার করব এবং তোমাদের প্রতি বিশ্বস্ত থাকব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই লোক দুজন তাকে বলল, তোমাদের জন্য আমাদের নিজেদের জীবনই জামিন রইল। তোমরা যদি আমাদের কথা প্রকাশ না কর তাহলে প্রভু পরমেশ্বর যখন এই দেশ আমাদের দেবেন তখন আমরা তোমাদের সঙ্গে সদয় ব্যবহার করব ও আমাদের কথা রাখব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওরা দুজন সম্মত হল| তারা বলল, “জীবন দিয়ে আমরা তোমাদের রক্ষা করব| কিন্তু কাউকে বলবে না আমরা কি করছি| প্রভু যখন আমাদের নিজস্ব দেশ আমাদের দেবেন তখন তোমাদের তো কৃপা করবই| তোমরা আমাদের ওপর বিশ্বাস রাখতে পারো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দুই জন তাঁকে বলল, “তুমি যদি আমাদের এই কাজ প্রকাশ না কর, তবে তোমাদের পরিবর্ত্তে আমাদের প্রাণ যাক; যে দিনের সদাপ্রভু আমাদের এই দেশ দেবেন, আমরা তোমার প্রতি দয়াময় ও বিশ্বস্ত হব।”