Joshua 2:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে জানালা দিয়ে দড়ির সাহায্যে তাদের নামিয়ে দিল, কেননা তার বাড়ি নগর প্রাচীরের সঙ্গে যুক্ত ছিল, সে প্রাচীরের উপরে বাস করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই রাহব জানালার পথে ওই দুজনকে একটি দড়ি দিয়ে নামিয়ে দিল, কারণ যে বাড়িতে সে বসবাস করত তা নগর-প্রাচীরের অংশবিশেষ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে বাতায়ন দিয়া রজ্জু দ্বারা তাহাদিগকে নামাইয়া দিল, কেননা তাহার গৃহ নগরপ্রাচীরের গাত্রে ছিল, সে প্রাচীরের উপরে বাস করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে বাতায়ন দিয়া রজ্জু দ্বারা তাহাদিগকে নামাইয়া দিল, কেননা তাহার গৃহ নগর প্রাচীরের গাত্রে ছিল, সে প্রাচীরের উপরে বাস করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটি যে বাড়ীতে বাস করত সেটা ছিল শহরের চারপাশের দেয়ালের একটা অংশ; তাই সে জানলার ভিতর দিয়ে দড়ির সাহায্যে তাদের নীচে নামিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটি যে বাড়ীতে বাস করত সেটা ছিল শহরের চারপাশের দেয়ালের একটা অংশ; তাই সে জানালার ভিতর দিয়ে দড়ির সাহায্যে তাদের নীচে নামিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাহাব জানালা দিয়ে দড়ির সাহায্যে তাদের নামিয়ে দিল। তার বাড়িটা ছিল নগরের দেয়ালের সঙ্গে লাগানো। দেয়াল ঘেঁষেই সে বাস করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্ত্রীলোকটির বাড়ী নগর প্রাচীরের গায়ে তৈরী করা হয়েছিল| এটা প্রাচীরেরই এক অংশ ছিল| সে জানালা দিয়ে একটা মোটা দড়ি ঝুলিয়ে দিল যাতে সেটা বেয়ে বেয়ে ওরা বেরিয়ে যেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে জানালা দিয়ে দড়ির মাধ্যমে তাদেরকে নামিয়ে দিলেন, কারণ তার বাড়ি নগরের দেওয়ালের গায়ে ছিল, সে দেওয়ালের উপরে বাস করত।