Joshua 2:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে তাদের বললো, যারা পিছনে দৌড়ে গেছে তারা যেন তোমাদের সন্ধান না পায় সেজন্য তোমরা পর্বতে যাও। তোমরা তিন দিন সেই স্থানে লুকিয়ে থাক, তারপর যারা পিছনে দৌড়ে গেছে তারা ফিরে আসলে পর তোমরা তোমাদের পথে চলে যেও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তাদের বলল, “তোমরা পাহাড়ে উঠে যাও, যেন তোমাদের পশ্চাদ্ধাবনকারীরা তোমাদের সন্ধান না পায়। তারা ফিরে না আসা পর্যন্ত তিন দিন তোমরা সেখানেই নিজেদের লুকিয়ে রাখো, পরে নিজেদের পথে চলে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে তাহাদিগকে কহিল, যাহারা পশ্চাতে দৌড়িয়া গিয়াছে, তাহারা যেন তোমাদের সঙ্গ না ধরে, এই জন্য তোমরা পর্ব্বতে যাও, তিন দিন সে স্থানে লুকাইয়া থাক, তাহার পর যাহারা পশ্চাতে দৌড়িয়া গিয়াছে, তাহারা ফিরিয়া আসিলে তোমরা আপন পথে চলিয়া যাইও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে তাহাদিগকে কহিল, যাহারা পশ্চাতে দৌড়াইয়া গিয়াছে, তাহারা যেন তোমাদের সঙ্গ না ধরে, এই জন্য তোমরা পর্বতে যাও, তিন দিন সেই স্থানে লুকাইয়া থাক, তাহার পর যাহারা পশ্চাতে দৌড়াইয়া গিয়াছে, তাহারা ফিরিয়া আসিলে তোমরা আপন পথে চলিয়া যাইও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তাদের বলল, “আপনাদের যারা ধরতে গেছে তারা যাতে আপনাদের খুঁজে না পায় সেইজন্য আপনারা পাহাড়ে চলে যান। আপনারা তিন দিন সেখানে লুকিয়ে থাকবেন; তারপর সেই লোকেরা ফিরে আসলে পর আপনারা আপনাদের পথে চলে যাবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তাদের বলল, “আপনাদের যারা ধরতে গেছে তারা যাতে আপনাদের খুঁজে না পায় সেইজন্য আপনারা পাহাড়ে চলে যান। আপনারা তিন দিন সেখানে লুকিয়ে থাকবেন; তারপর সেই লোকেরা ফিরে আসলে পর আপনারা আপনাদের পথে চলে যাবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তাদের বলল, তোমরা পাহাড়ে চলে যাও, তা না হলে যারা তোমাদের পিছনে তারা করে গেছে তারা তোমাদের ধরে ফেলবে। তারা ফিরে না আসা পর্যন্ত তোমরা তিনদিন সেখানে লুকিয়ে থাক, তারপর নিজের পথে চলে যেও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্ত্রীলোকটি বলল, “পশ্চিমে পাহাড়ের দিকে তোমরা চলে যাও| তাহলে হঠাৎ‌‌ করে রাজার সৈন্যরা তোমাদের খুঁজে পাবে না| ওখানে তিনদিন তোমরা আত্মগোপন করে থাকো| সৈন্যরা ফিরে এলে তোমরা তোমাদের পথে ফিরে যেও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে তাদেরকে বলল, “যারা তাড়া করার জন্য গিয়েছে, তারা যেন তোমাদের ধরতে না পারে, এই জন্য তোমরা পর্বতে যাও, তিন দিন সেই জায়গায় লুকিয়ে থাক, তারপর যারা তাড়া করতে গিয়েছে, তারা ফিরে এলে তোমরা নিজেদের পথে চলে যেও।”