Joshua 2:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই লোকেরা জবাবে বললো, তুমি আমাদের যে শপথ করিয়েছ, সেই বিষয়ে আমরা নির্দোষ হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওই লোকেরা তাকে বলল, “এই শপথ, যা তুমি আমাদের নিতে বাধ্য করেছ, তা থেকে আমরা মুক্ত হব,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই লোকেরা তাহাকে কহিল, তুমি আমাদিগকে যে দিব্য করাইয়াছ, সে বিষয়ে আমরা নির্দ্দোষ হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই লোকেরা তাহাকে কহিল, তুমি আমাদিগকে যে দিব্য করাইয়াছ, সেই বিষয়ে আমরা নির্দোষ হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা স্ত্রীলোকটিকে বলল, “আমরা যখন এই দেশে আসব তখন এই যে জানলাটা দিয়ে তুমি আমাদের নামিয়ে দিতে যাচ্ছ যদি তাতে এই লাল দড়িটা বাঁধা না থাকে এবং তোমার মা-বাবা, ভাই-বোন আর তোমাদের পরিবারের সবাইকে যদি তোমার বাড়ীতে এনে না রাখ, তবে আমাদের দিয়ে যে শপথ তুমি করিয়ে নিলে তা থেকে আমরা মুক্ত হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা স্ত্রীলোকটিকে বলল, “আমরা যখন এই দেশে আসব তখন এই যে জানালাটা দিয়ে তুমি আমাদের নামিয়ে দিতে যাচ্ছ যদি তাতে এই লাল দড়িটা বাঁধা না থাকে এবং তোমার মা-বাবা, ভাই-বোন আর তোমাদের পরিবারের সবাইকে যদি তোমার বাড়ীতে এনে না রাখ, তবে আমাদের দিয়ে যে কসম তুমি খাইয়ে নিলে তা থেকে আমরা মুক্ত হব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দুজন তাকে বলল, তুমি আমাদের দিয়ে যে শপথ করালে, সেই শপথ আমরা মেনে চলব যদি তুমি আমাদের শর্ত মেনে চল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলল, “আমরা তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু তোমাকে যে একটা কাজ করতে হবে, নইলে কথা রাখতে না পারলে আমরা দায়ী হব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই লোকেরা তাঁকে বলল, “তুমি আমাদের যে দিব্য করেছ, সে বিষয়ে আমরা নির্দোষ হব।