Joshua 2:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা জেরিকোর বাদশাহ্কে বললো, দেখুন, দেশ অনুসন্ধান করতে বনি-ইসরাইলদের মধ্যে কয়েকজন লোক আজ রাতে এই স্থানে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরীহোর রাজাকে বলা হল, “দেখুন! কয়েকজন ইস্রায়েলী আজ রাতে এখানে দেশ পর্যবেক্ষণ করার জন্য এসেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা যিরীহোর রাজাকে কহিল, দেখুন, দেশ অনুসন্ধান করিতে ইস্রায়েল-সন্তানগণের মধ্যে কয়েকটী লোক আজ রাত্রিতে এস্থানে আসিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা যিরীহোর রাজাকে কহিল, দেখুন, দেশ অনুসন্ধান করিতে ইস্রায়েল-সন্তানগণের মধ্যে কয়েক জন লোক আজ রাত্রিতে এই স্থানে আসিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে যিরীহো শহরের রাজার কানে গেল যে, দেশের খোঁজ-খবর নেবার জন্য সন্ধ্যাবেলায় কয়েকজন ইস্রায়েলীয় এখানে এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে জেরিকো শহরের বাদশাহ্র কানে গেল যে, দেশের খোঁজ-খবর নেবার জন্য সন্ধ্যাবেলায় কয়েকজন ইসরাইলীয় এখানে এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা তখন যিরিহোর রাজাকে গিয়ে বলল, দেখুন, এ দেশের খোঁজখবর নেওয়ার জন্য কয়েকজন ইসরায়েলী আজ রাতে এখানে এসেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন একজন গিয়ে যিরীহোর রাজার কাছে বলল, “কাল রাত্রে ইস্রায়েল থেকে কিছু লোক আমাদের দেশের কোথায় কি দুর্বলতা আছে দেখবার জন্যই এসেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকেরা যিরীহোর রাজাকে বলল, “দেখুন, দেশ অনুসন্ধান করতে ইস্রায়েলীয়দের মধ্যে থেকে কয়েকটা লোক আজ রাতে এই জায়গায় এসেছে।”