Joshua 2:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে বললো, তোমরা যেমন বললে তেমনি হোক। পরে সে তাদের বিদায় করলে তারা প্রস্থান করলো এবং সে ঐ লাল রংয়ের দড়ি জানালায় বেঁধে রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি রাজি,” রাহব উত্তর দিল। “তোমরা যেমন বলেছ, তেমনই হবে।” এভাবে সে তাদের বিদায় দিল, ও তারা চলে গেল। সে তখন ওই টকটকে লাল রংয়ের দড়িটি তার জানালায় বেঁধে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে কহিল, তোমরা যেমন বলিলে, তেমনি হউক। পরে সে তাহাদিগকে বিদায় করিলে তাহারা প্রস্থান করিল, এবং সে ঐ সিন্দূরবর্ণ রজ্জু বাতায়নে বাঁধিয়া রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে কহিল, তোমরা যেমন বলিলে, তেমনি হউক। পরে সে তাহাদিগকে বিদায় করিলে তাহারা প্রস্থান করিল, এবং সে ঐ সিন্দূরবর্ণ রজ্জু বাতায়নে বাঁধিয়া রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে স্ত্রীলোকটি বলল, “ঠিক আছে, আপনারা যা বললেন তা-ই হোক।” এই বলে স্ত্রীলোকটি তাদের বিদায় দিল আর তারা চলে গেল। সেই লাল দড়িটা রাহব জানালায় বেঁধে রাখল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে স্ত্রীলোকটি বলল, “ঠিক আছে, আপনারা যা বললেন তা-ই হোক।” এই বলে স্ত্রীলোকটি তাদের বিদায় দিল আর তারা চলে গেল। সেই লাল দড়িটা রাহব জানালায় বেঁধে রাখল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাহাব বলল তোমাদের কথা মতই কাজ হবে। তারপর সে তাদের বিদায় দিল, তারা চলে গেল। সে তখন ঐ জানালায় এক গোছা লাল দড়ি ঝুলিয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্ত্রীলোকটি বলল, “তোমরা যা যা বলেছ সব আমি করব|” সে তাদের বিদায় জানাল| তারা তার বাড়ী থেকে বেরিয়ে গেল| লাল দড়িটা সে জানালায় বেঁধে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে বলল, “তোমরা যেমন বললে, তেমনই হোক।” পরে সে তাদেরকে বিদায় করলে তারা চলে গেল এবং সে ঐ লাল রঙের দড়ি জানালায় বেঁধে রাখল।