Joshua 2:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা গিয়ে পর্বতে উপস্থিত হল এবং যারা তাদের পিছনে দৌড়ে গিয়েছিল তারা ফিরে না আসা পর্যন্ত তিন দিন সেখানে রইলো; তাতে যারা পিছনে দৌড়ে গিয়েছিল, তারা সমস্ত পথে সন্ধান করেও তাদের উদ্দেশ পেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা প্রস্থান করে পাহাড়ি এলাকায় চলে গেল। সেখানে তারা তিন দিন অবস্থান করল। তাদের পশ্চাদ্ধাবনকারীরা সমস্ত পথ ধরে তাদের খুঁজে বেড়াল এবং তাদের সন্ধান না পেয়ে নগরে ফিরে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা গিয়া পর্ব্বতে উপস্থিত হইল, যাহারা পশ্চাতে দৌড়িয়া গিয়াছিল, তাহাদের ফিরিয়া আসা পর্য্যন্ত তিন দিন তথায় রহিল; তাহাতে যাহারা পশ্চাতে দৌড়িয়া গিয়াছিল, তাহারা সমস্ত পথে অন্বেষণ করিলেও তাহাদের উদ্দেশ পাইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা গিয়া পর্বতে উপস্থিত হইল, যাহারা পশ্চাতে দৌড়াইয়া গিয়াছিল, তাহাদের ফিরিয়া আসা পর্যন্ত তিন দিন তথায় রহিল; তাহাতে যাহারা পশ্চাতে দৌড়াইয়া গিয়াছিল, তাহারা সমস্ত পথে অন্বেষণ করিলেও তাহাদের উদ্দেশ পাইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দু’জন ইস্রায়েলীয় ঐ জায়গা ছেড়ে পাহাড়ে গেল এবং তিন দিন সেখানে রইল। যারা তাদের ধরতে বের হয়েছিল এর মধ্যে তারা সারা রাস্তায় তাদের খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত ফিরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দু’জন ইসরাইলীয় ঐ জায়গা ছেড়ে পাহাড়ে গেল এবং তিন দিন সেখানে রইল। যারা তাদের ধরতে বের হয়েছিল এর মধ্যে তারা সারা রাস্তায় তাদের খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত ফিরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই গুপ্তচর দুজন পাহাড়ে গিয়ে লুকিয়ে রইল এবং যারা তাদের সন্ধানে গিয়েছিল তারা ফিরে না আসা পর্যন্ত তিন দিন সেখানেই থাকল। ঐ লোকগুলি সারাটা পথ তল্লাসী করেও গুপ্তচরদের সন্ধান পেল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বাড়ী থেকে বেরিয়ে পাহাড়ের দিকে যাত্রা করল| তারা সেখানে তিনদিন রইল| রাজপ্রহরীরা সমস্ত রাস্তায় নজরদারি করতে লাগল| তিনদিন এভাবে কেটে যাবার পর তারা আশা ছেড়ে দিয়ে নগরে ফিরে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা পর্বতে উপস্থিত হল, যারা তাড়া করার জন্য গিয়েছিল, তাদের ফিরে আসা পর্যন্ত তিন দিন সেখানে থাকল; তার ফলে যারা তাড়া করার জন্য গিয়েছিল, তারা সমস্ত রাস্তায় তাদের খোঁজ করেও কোন সন্ধান পেল না।