Joshua 2:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ দুই ব্যক্তি ফিরে পর্বত থেকে নেমে এসে জর্ডান নদী পার হয়ে নূনের পুত্র ইউসার কাছে আসল এবং তাদের প্রতি যা যা ঘটেছিল, তার সমস্ত বৃত্তান্ত তাঁকে বললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সেই দুজন লোক ফিরে গেল এবং পাহাড়ের পাদদেশে নেমে গিয়ে জর্ডন নদী অতিক্রম করে নূনের ছেলে যিহোশূয়ের কাছে চলে গেল। তাদের প্রতি যা কিছু ঘটেছিল, তারা সে সমস্তই তাঁকে বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ দুই ব্যক্তি ফিরিয়া পর্ব্বত হইতে নামিয়া আসিল, ও পার হইয়া নূনের পুত্র যিহোশূয়ের নিকটে আসিল, এবং আপনাদের প্রতি যাহা যাহা ঘটিয়াছিল, তাহার সমস্ত বৃত্তান্ত তাঁহাকে কহিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ দুই ব্যক্তি ফিরিয়া পর্বত হইতে নামিয়া আসিল, ও পার হইয়া নূনের পুত্র যিহোশূয়ের নিকটে আসিল, এবং আপনাদের প্রতি যাহা যাহা ঘটিয়াছিল, তাহার সমস্ত বৃত্তান্ত তাঁহাকে কহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই দু’জন ইস্রায়েলীয়ও ফিরে গেল। তারা পাহাড় থেকে নীচে নেমে আসল এবং নদী পার হয়ে নূনের ছেলে যিহোশূয়ের কাছে গিয়ে তাদের যা যা ঘটেছিল তা সব বলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই দু’জন ইসরাইলীয়ও ফিরে গেল। তারা পাহাড় থেকে নীচে নেমে আসল এবং নদী পার হয়ে নূনের ছেলে ইউসার কাছে গিয়ে তাদের যা যা ঘটেছিল তা সব বলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গুপ্তচর দুজন তখন পাহাড় থেকে নেমে নদী পার হয়ে যিহোশূয়ের কাছে ফিরে গেল এবং তাঁকে সমস্ত ঘটনা জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর লোক দুটি পাহাড় পেরিয়ে, নদী পেরিয়ে নূনের পুত্র যিহোশূয়র কাছে ফিরে এলো| তারা যা যা দেখেছে সব তাকে জানাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ দুই ব্যক্তি পর্বত থেকে নেমে এল ও পার হয়ে নূনের ছেলে যিহোশূয়ের কাছে গেল এবং তাদের প্রতি যা কিছু ঘটেছিল, তার সমস্ত বৃত্তান্ত তাঁকে বলল।