Joshua 2:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ইউসাকে বললো, সত্যিই মাবুদ এ সব দেশ আমাদের হাতে তুলে দিয়েছেন; এছাড়া, দেশের সমস্ত লোক আমাদের সম্মুখে মহা ভয়ে ভীত হয়ে পড়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যিহোশূয়কে বলল, “সদাপ্রভু নিশ্চিতভাবেই এই সমস্ত দেশ আমাদের হাতে দিয়েছেন; আমাদের কারণে সেখানকার সমস্ত মানুষের হৃদয় ভয়ে গলে গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যিহোশূয়কে কহিল, সত্যই সদাপ্রভু এই সমস্ত দেশ আমাদের হস্তে সমর্পণ করিয়াছেন, আবার দেশের সমস্ত লোক আমাদের সম্মুখে গলিয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যিহোশূয়কে কহিল, সত্যই সদাপ্রভু এই সমস্ত দেশ আমাদের হস্তে সমর্পণ করিয়াছেন, আবার দেশের সমস্ত লোক আমাদের সম্মুখে গলিয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যিহোশূয়কে বলল, “এই কথা ঠিক যে, সদাপ্রভু গোটা দেশটাই আমাদের হাতে তুলে দিয়েছেন। আমাদের ভয়ে সেখানকার সমস্ত লোক একেবারে দিশেহারা হয়ে পড়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ইউসাকে বলল, “এই কথা ঠিক যে, মাবুদ গোটা দেশটাই আমাদের হাতে তুলে দিয়েছেন। আমাদের ভয়ে সেখানকার সমস্ত লোক একেবারে দিশেহারা হয়ে পড়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয়কে তারা বলল, আমরা নিশ্চিত হয়েছি যে এই দেশ প্রভু পরমেশ্বর আমাদের হাতে দিয়েছেন, এখানকার সমস্ত লোক আমাদের ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয়কে তারা বলল, “প্রভু যথার্থই সমস্ত দেশটা আমাদের দিয়ে গেছেন| ওদেশের সমস্ত লোক আমাদের ভয়ে ভীত হয়ে আছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যিহোশূয়কে বলল, “সত্যই সদাপ্রভু এই সমস্ত দেশ আমাদের হাতে সমর্পণ করেছেন এবং দেশের সমস্ত লোক আমাদের সামনে গলে গিয়েছে।”