Joshua 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন জেরিকোর বাদশাহ্ রাহবের কাছে এই কথা বলে পাঠালেন, যে লোকেরা তোমার কাছে এসে তোমার বাড়িতে প্রবেশ করেছে, তাদের বের করে আন, কেননা তারা সমস্ত দেশ অনুসন্ধান করতে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যিরীহোর রাজা, রাহবের কাছে এই খবর পাঠালেন: “যে লোকেরা তোমার কাছে এসে তোমার ঘরে প্রবেশ করেছে, তাদের বের করে আনো, কারণ তারা সমস্ত দেশ পর্যবেক্ষণ করতে এসেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিরীহোর রাজা রাহবের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন, যে লোকেরা তোমার কাছে আসিয়া তোমার গৃহে প্রবেশ করিয়াছে, তাহাদিগকে বাহির করিয়া আন, কেননা তাহারা সমস্ত দেশ অনুসন্ধান করিতে আসিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিরীহোর রাজা রাহবের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন, যে লোকেরা তোমার কাছে আসিয়া তোমার গৃহে প্রবেশ করিয়াছে, তাহাদিগকে বাহির করিয়া আন, কেননা তাহারা সমস্ত দেশ অনুসন্ধান করিতে আসিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা এই কথা শুনে রাহবের কাছে বলে পাঠালেন, “যারা এসে তোমার ঘরে ঢুকেছে তাদের বের করে আন, কারণ তারা গোটা দেশটার খোঁজ-খবর নেবার জন্য এসেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ এই কথা শুনে রাহবের কাছে বলে পাঠালেন, “যারা এসে তোমার ঘরে ঢুকেছে তাদের বের করে আন, কারণ তারা গোটা দেশটার খোঁজ-খবর নেবার জন্য এসেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরিহোর রাজা রাহাবের কাছে বলে পাঠালেন, যে লোকগুলি তোমার কাছে এসে তোমার ঘরে আশ্রয় নিয়েছে তাদের নিয়ে এস কারণ তারা এ দেশের খোঁজখবর নিতে এসেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিরীহোর রাজা রাহবের কাছে বার্তা পাঠালেন, “যারা তোমার বাড়ীতে রয়েছে তাদের লুকিয়ে রেখো না| তাদের বার করে দাও| তারা তোমাদের দেশে গুপ্তচর বৃত্তি করতে এসেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিরীহোর রাজা রাহবের কাছে এই কথা বলে পাঠালেন, “যে লোকেরা তোমার কাছে এসেছে ও তোমার বাড়িতে প্রবেশ করেছে, তাদেরকে বাইরে নিয়ে এস, কারণ তারা সমস্ত দেশটাকে অনুসন্ধান করতে এসেছে।”