Joshua 2:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সেই স্ত্রীলোকটি ঐ দু’জনকে নিয়ে লুকিয়ে রাখল, আর বললো, সত্যি, সেই লোকেরা আমার কাছে এসেছিল বটে; কিন্তু তারা কোথাকার লোক তা আমি জানতাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সেই নারী তাদের দুজনকে লুকিয়ে রেখেছিল। সে বলল, “সত্যিই সেই দুজন লোক আমার কাছে এসেছিল, কিন্তু আমি জানতাম না, তারা কোথা থেকে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে স্ত্রীলোকটী ঐ দুই জনকে লইয়া লুকাইয়া রাখিল, আর বলিল, সত্য, সেই লোকেরা আমার কাছে আসিয়াছিল বটে; কিন্তু তাহারা কোথাকার লোক, তাহা আমি জানিতাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেই স্ত্রীলোকটি ঐ দুই জনকে লইয়া লুকাইয়া রাখিল, আর বলিল, সত্য, সেই লোকেরা আমার কাছে আসিয়াছিল বটে; কিন্তু তাহারা কোথাকার লোক, তাহা আমি জানিতাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাহব কিন্তু ঐ দু’জন লোককে লুকিয়ে রেখেছিল। সে বলল, “হ্যাঁ, লোকগুলো আমার এখানে এসেছিল বটে, কিন্তু তারা কোথা থেকে এসেছিল তা আমি জানি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাহব কিন্তু ঐ দু’জন লোককে লুকিয়ে রেখেছিল। সে বলল, “জ্বী, লোকগুলো আমার এখানে এসেছিল বটে, কিন্তু তারা কোথা থেকে এসেছিল তা আমি জানি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেই নারী ঐ দুজন লোককে লুকিয়ে রেখে বলল, হ্যাঁ, সেই লোকেরা আমার কাছে এসেছিল বটে, কিন্তু তারা কোথাকার লোক তা আমি জানি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাহব দুজনকে লুকিয়েই রেখেছিল| সে বলল, “এরা এসেছিল ঠিকই, কিন্তু কোথা থেকে এসেছিল তা জানি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই মহিলাটি ঐ দুই জনকে লুকিয়ে রাখলেন এবং বললেন, “সত্যই, সেই লোকেরা আমার কাছে এসেছিল; কিন্তু তারা কোথাকার লোক, তা আমি জানতাম না।