Joshua 2:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্ধকার হলে নগর-দ্বার বন্ধ করার একটু আগে সেই লোকেরা চলে গেছে; তারা কোথায় গেছে, আমি জানি না; শীঘ্র তাদের পিছনে পিছনে যান, গেলে তাদের ধরতে পারবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্য অস্ত যাওয়ার সময়, যখন নগর-দুয়ার বন্ধ হওয়ার সময় হল, ওই লোকেরা চলে গেল। আমি জানি না, তারা কোন পথে গেল। তাদের পিছনে দ্রুত তাড়া করে যাও। তোমরা হয়তো তাদের নাগাল পাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্ধকার হইলে নগর-দ্বার বন্ধ করিবার একটু আগে সেই লোকেরা চলিয়া গিয়াছে; তাহারা কোথায় গিয়াছে, আমি জানি না; শীঘ্র তাহাদের পশ্চাতে পশ্চাতে যাও, গেলে তাহাদের সঙ্গ ধরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অন্ধকার হইলে নগর-দ্বার বন্ধ করিবার একটু আগে সেই লোকেরা চলিয়া গিয়াছে; তাহারা কোথায় গিয়াছে, আমি জানি না; শীঘ্র তাহাদের পশ্চাতে পশ্চাতে যাও, গেলে তাহাদের সঙ্গ ধরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্ধ্যাবেলা শহরের ফটক বন্ধ করবার একটু আগেই তারা চলে গেছে। তারা কোন্ পথে গেছে তা আমি জানি না। আপনারা এখনই তাদের পিছনে পিছনে গেলে হয়তো তাদের ধরে ফেলতে পারবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্ধ্যাবেলায় শহরের দরজা বন্ধ করবার একটু আগেই তারা চলে গেছে। তারা কোন্ পথে গেছে তা আমি জানি না। আপনারা এখনই তাদের পিছনে পিছনে গেলে হয়তো তাদের ধরে ফেলতে পারবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্ধ্যাবেলায় নগরতোরণ বন্ধ হয়ে যাওয়ার একটু আগেই তারা চলে গেছে, কোথায় গেছে জানি না। তোমরা তাড়াতাড়ি তাদের পিছনে ধাওয়া করে গেলে হয়তো তাদের ধরতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সন্ধ্যাবেলা নগরের ফটক বন্ধ হবার সময় তারা দুজন চলে গেল| কোথায় গেল তাও জানি না| তাড়াতাড়ি তাদের পেছনে পেছনে যাও, হয়তো তুমি তাদের ধরে ফেলতেও পারো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্ধকার হলে, নগরের দরজা বন্ধ করার একটু আগেই সেই লোকেরা চলে গেছে, তারা কোথায় গেছে, আমি জানি না; এখনই যদি তাদের অনুসরণ কর, তবে হয়ত তাদের ধরতে পারবে।”