Joshua 2:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু স্ত্রীলোকটি তাদের ছাদের উপরে নিয়ে গিয়ে সেখানে তার মেলে দেওয়া মসিনার ডাঁটার মধ্যে লুকিয়ে রেখেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(কিন্তু সে তাদের ছাদের উপরে নিয়ে গিয়ে, সেখানে ছাদের উপরে তার রাখা মসিনার ডাঁটার পাঁজায় তাদের লুকিয়ে রেখেছিল)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু স্ত্রীলোকটী তাহাদিগকে ছাদের উপরে লইয়া গিয়া ছাদের উপরে আপনার সাজান মসিনার ডাঁটার মধ্যে লুকাইয়া রাখিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু স্ত্রীলোকটি তাহাদিগকে ছাদের উপরে লইয়া গিয়া ছাদের উপরে আপনার সাজান মসিনার ডাঁটার মধ্যে লুকাইয়া রাখিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসলে রাহব ঐ দু’জনকে ছাদের উপরে নিয়ে গিয়ে সেখানে তার মেলে দেওয়া মসীনার ডাঁটা দিয়ে ঢেকে রেখেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসলে রাহব ঐ দু’জনকে ছাদের উপরে নিয়ে গিয়ে সেখানে তার মেলে দেওয়া মসীনার ডাঁটা দিয়ে ঢেকে রেখেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই নারী কিন্তু ছাদের উপরে তাদের নিয়ে গিয়ে সেখানে সাজিয়ে রাখা খড়ের গাদার মধ্যে লুকিয়ে রেখেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(আসলে রাহব ওদের কাছে যাই বলুক, ঐ দুজনকে সে ছাদের উপরে মসিনার ডাঁটার মধ্যে লুকিয়ে রেখেছিল|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মহিলাটি তাদেরকে ছাদের উপরে নিয়ে গেলেন ও ছাদের উপরে সে তাঁর সাজানো শন এর ডাল পালার মধ্যে লুকিয়ে রেখেছিলেন।