Joshua 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ লোকেরা তাদের পিছনে জর্ডানের পথে পারঘাটা পর্যন্ত দৌড়ে গেল। সেই লোকেরা তাদের পিছনে দৌড়ে গেল এবং তারা বের হওয়া মাত্র নগর-দ্বার বন্ধ হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই ওই লোকেরা সেই গুপ্তচরদের খুঁজে বের করার জন্য তাড়া করে গেল। তারা জর্ডন নদী পার হওয়ার জন্য পারঘাটের অভিমুখে চলে গেল। তারা যাওয়া মাত্র নগর-দুয়ার বন্ধ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ লোকেরা তাহাদের পশ্চাতে যর্দ্দনের পথে পারঘাটা পর্য্যন্ত দৌড়িয়া গেল; এবং যাহারা তাহাদের পশ্চাতে দৌড়িয়া গেল, সেই লোকেরা বাহির হইবামাত্র নগর-দ্বার বন্ধ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ লোকেরা তাহাদের পশ্চাতে যর্দনের পথে পারঘাটা পর্যন্ত দৌড়াইয়া গেল; এবং যাহারা তাহাদের পশ্চাতে দৌড়াইয়া গেল, সেই লোকেরা বাহির হইবামাত্র নগর-দ্বার বন্ধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাহবের কথা শুনে সেই লোকেরা গুপ্তচরদের ধরবার জন্য বেরিয়ে পড়ল। যর্দন নদীর যেখান দিয়ে হেঁটে পার হওয়া যায় তারা সেখানে যাওয়ার পথ ধরে চলল। তারা শহরের বাইরে যাবার সংগে সংগেই শহরের ফটক বন্ধ হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাহবের কথা শুনে সেই লোকেরা গোয়েন্দাদের ধরবার জন্য বেরিয়ে পড়ল। জর্ডান নদীর যেখান দিয়ে হেঁটে পার হওয়া যায় তারা সেখানে যাওয়ার পথ ধরে চলল। তারা শহরের বাইরে যাবার সংগে সংগেই শহরের দরজা বন্ধ হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ লোকেরা তাদের সন্ধানে জর্ডনের পারঘাটের দিকে দৌড়াতে লাগল। তারা বেরিয়ে যাওয়া মাত্র নগর তোরণ বন্ধ হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজার লোকরা নগরের বাইরে বেরিয়ে গেল| নগরের সমস্ত ফটক বন্ধ করে দেওয়া হল| তারা ইস্রায়েল থেকে আসা ঐ দুজনের খোঁজে বেরিয়ে যর্দন নদীর ধারে এসে পৌঁছাল আর নদীর যেখানে যেখানে লোক পারাপার করে সেসব জায়গায় খোঁজ করতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ লোকেরা তাদের অনুসরণ করে যর্দ্দনের পথে, যেখান দিয়ে হেঁটে পার হওয়া যায় সেই পর্যন্ত তাড়া করল এবং যারা তাদের তাড়া করার জন্য অনুসরণ করতে গেল, সেই লোকেরা বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গেই নগরের দরজা বন্ধ হল।