Joshua 2:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দু’জন গোয়েন্দা শয়ন করার আগে ঐ স্ত্রীলোকটি ছাদের উপরে তাদের কাছে এল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাতে, ওই দুজন গুপ্তচর শুতে যাওয়ার আগে, রাহব ছাদে তাদের কাছে গেল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দুই জন চর শয়ন করিবার পূর্ব্বে ঐ স্ত্রীলোকটী ছাদের উপরে তাহাদের নিকটে আসিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দুইজন চর শয়ন করিবার পূর্বে ঐ স্ত্রীলোকটি ছাদের উপরে তাহাদের নিকটে আসিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গুপ্তচরেরা শোবার আগে রাহব ছাদের উপরে গিয়ে তাদের বলল, “আমি জানি সদাপ্রভু এই দেশটা আপনাদের দিয়েছেন। আপনাদের সম্বন্ধে একটা ভীষণ ভয়ের ভাব আমাদের মধ্যে জেগেছে। কাজেই এই দেশের বাসিন্দারা আপনাদের ভয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোয়েন্দারা ঘুমাতে যাবার আগে রাহব ছাদের উপরে গিয়ে তাদের বলল, “আমি জানি মাবুদ এই দেশটা আপনাদের দিয়েছেন। আপনাদের সম্বন্ধে একটা ভীষণ ভয়ের ভাব আমাদের মধ্যে জেগেছে। কাজেই এই দেশের বাসিন্দারা আপনাদের ভয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই গুপ্তচর দুজন শুয়ে পড়ার আগে রাহাব ছাদের উপরে এসে তাদের বলল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদিকে ওরা দুজন যখন শুয়ে পড়ার আয়োজন করছে রাহব ছাদে উঠে এলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দুইজন গুপ্তচর ঘুমাতে যাওয়ার আগে ঐ মহিলাটি ছাদের উপরে তাদের সঙ্গে দেখা করতে গেলেন,