Joshua 20:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলদের বল, আমি মূসার মাধ্যমে তোমাদের কাছে যে যে নগরের কথা বলেছি, তোমরা তোমাদের জন্য সেসব আশ্রয়-নগর নির্ধারণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি ইস্রায়েলীদের বলো, আমি যেমন মোশির মাধ্যমে তোমাদের নির্দেশ দিয়েছিলাম, তারা যেন তেমনই আশ্রয়-নগরগুলি মনোনীত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, আমি মোশি দ্বারা তোমাদের কাছে যে যে নগরের কথা বলিয়াছি, তোমরা আপনাদের জন্য সেই সকল আশ্রয়-নগর নিরূপণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, আমি মোশির দ্বারা তোমাদের কাছে যে যে নগরের কথা বলিয়াছি, তোমরা আপনাদের জন্য সেই সকল আশ্রয়-নগর নিরূপণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি ইস্রায়েলীয়দের বল, ‘মোশির মধ্য দিয়ে আমি তোমাকে যে নির্দেশ দিয়েছি সেইমতই তারা যেন কতগুলো আশ্রয়-শহর ঠিক করে নেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি বনি-ইসরাইলদের বল, ‘মূসার মধ্য দিয়ে আমি তোমাকে যে নির্দেশ দিয়েছি সেইমতই তারা যেন কতগুলো আশ্রয়-শহর ঠিক করে নেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের বল, মোশির মাধ্যমে আমি যে সব অভয়পুরীর কথা বলেছিলাম সেগুলি এখন নিরূপণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাকে আদেশ দেবার জন্য মোশিকে ব্যবহার করেছিলাম| মোশি তোমাকে কয়েকটি শহর বাছতে বলেছিলেন যেগুলো আশ্রয় দেবার জন্য বিশেষ শহর হিসেবে অভিহিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল; আমি মোশির মাধ্যমে তোমাদের কাছে যে সমস্ত নগরের কথা বলেছি, তোমরা তোমাদের জন্য সেই সমস্ত আশ্রয়-নগর নির্দিষ্ট কর।