Joshua 20:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যে ব্যক্তি ভুলবশত অজ্ঞাতসারে কাউকেও হত্যা করে, সেই নরহন্তা সেখানে পলাতে পারবে এবং সেই নগরগুলো রক্তের প্রতিশোধদাতার হাত থেকে তোমাদের রক্ষার স্থান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ যদি দুর্ঘটনাবশত বা অনিচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করে ফেলে, সে যেন সেখানে পালিয়ে যেতে পারে। এর ফলে রক্তপাতের প্রতিশোধদাতার হাত থেকে সে রক্ষা পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যে ব্যক্তি প্রমাদবশতঃ অজ্ঞাতসারে কাহাকেও বধ করে, সেই নরহন্তা তথায় পলাইতে পারিবে, এবং সেই নগরগুলি রক্তের প্রতিশোধদাতা হইতে তোমাদের রক্ষার স্থান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যে ব্যক্তি ভুলবশতঃ অজ্ঞাতসারে কাহাকেও বধ করে, সেই নরহন্তা তথায় পলাইতে পারিবে, এবং সেই নগরগুলি রক্তের প্রতিশোধদাতা হইতে তোমাদের রক্ষার স্থান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ হঠাৎ করে কিম্বা খুন করবার ইচ্ছা মনে না রেখে কাউকে মেরে ফেলে তাহলে সে সেখানে পালিয়ে যেতে পারবে এবং রক্তের শোধ যার নেবার কথা তার হাত থেকে রক্ষা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ হঠাৎ করে কিংবা খুন করবার ইচ্ছা মনে না রেখে কাউকে হত্যা করে তাহলে সে সেখানে পালিয়ে যেতে পারবে এবং রক্তের শোধ যার নেবার কথা তার হাত থেকে রক্ষা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোনও ব্যক্তি যদি ভুলবশতঃ ও অনিচ্ছাকৃতভাবে কারও মৃত্যু ঘটায় তাহলে সে পালিয়ে গিয়ে এই সব অভয়পুরীতে আশ্রয় নিতে পারবে। রক্তপাতের প্রতিশোধ গ্রহণকারী আত্মীয়স্বজনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই নগরগুলি হবে তোমাদের আশ্রয়স্থল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি অন্য কাউকে অকস্মাত্ অনিচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে সে ঐ নিরাপদ শহরগুলির একটিতে গিয়ে লুকিয়ে থাকতে পারবে, যেন প্রতিশোধ দাতা খুঁজে না পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ও অজান্তে কাউকে হত্যা করে, সেই হত্যাকারী সেখানে পালাতে পারবে এবং সেই নগরগুলি রক্তের প্রতিশোধদাতা থেকে তোমাদের রক্ষার স্থান হবে।