Joshua 20:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রক্তের প্রতিশোধদাতা তার পিছনে তাড়া করে আসলে তারা তার হাতে সেই নরহন্তাকে তুলে দেবে না; কেননা সে অজ্ঞাতসারে তার প্রতিবেশীকে আঘাত করেছিল, আগে থেকে তার মনে তার প্রতি কোন হিংসা ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রক্তপাতের জন্য প্রতিশোধদাতা যদি তার পিছু ধাওয়া করে যায়, তবে প্রাচীনেরা যেন সেই পলাতককে তার হাতে সমর্পণ না করে, কারণ সে তার প্রতিবেশীকে অনিচ্ছাকৃতভাবে এবং পূর্বপরিকল্পিত কোনো বিদ্বেষ ছাড়াই মেরে ফেলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রক্তের প্রতিশোধদাতা দৌড়িয়া তাহার পশ্চাৎ আসিলে তাহারা তাহার হস্তে সেই নরহন্তাকে সমর্পণ করিবে না; কেননা সে অজ্ঞাতসারে আপন প্রতিবাসীকে আঘাত করিয়াছিল, সে পূর্ব্বে তাহার প্রতি দ্বেষ করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রক্তের প্রতিশোধদাতা দৌড়াইয়া তাহার পশ্চাৎ আসিলে তাহারা তাহার হস্তে সেই নরহন্তাকে সমর্পণ করিবে না; কেননা সে অজ্ঞাতসারে আপন প্রতিবাসীকে আঘাত করিয়াছিল, সে পূর্বে তাহার প্রতি দ্বেষ করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রক্তের শোধ যার নেবার কথা সে যদি তার পিছনে তাড়া করে আসে তবে খুনের দায়ে পড়া লোকটিকে তারা তার হাতে ছেড়ে দেবে না, কারণ সেই লোককে মেরে ফেলবার পিছনে আগে থেকে তার মনে কোন ইচ্ছা বা হিংসা ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রক্তের শোধ যার নেবার কথা সে যদি তার পিছনে তাড়া করে আসে তবে খুনের দায়ে পড়া লোকটিকে তারা তার হাতে ছেড়ে দেবে না, কারণ সেই লোককে হত্যা করবার পিছনে আগে থেকে তার মনে কোন ইচ্ছা বা হিংসা ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত ব্যক্তির আত্মীয়স্বজন প্রতিশোধ গ্রহণের জন্য তাকে তাড়া করে সেখানে গেলেও তারা সেই ব্যক্তিকে তাদের হাতে সমর্পণ করবে না। কারণ সে অনিচ্ছাকৃতভাবে তার প্রতিবেশীর মৃত্যু ঘটিয়েছে, পূর্বের কন শত্রুতাবশতঃ নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে ঐ ব্যক্তিটির পেছনে ধাওয়া করবে সে হয়তো শহরে এসে তার পিছু নিতে পারে| এরকম ঘটলে নেতারা যেন তাকে তাড়া করা ব্যক্তিটির হাতে ধরিয়ে না দেয়| তারা আশ্রয় প্রার্থীকে নিশ্চয়ই রক্ষা করবে| তারা এই কারণেই তাকে রক্ষা করবে যে, সে ইচ্ছা করে কাউকে হত্যা করে নি| সেটা নিছকই একটা দুর্ঘটনা| সে রেগে গিয়ে কাউকে হত্যা করবে বলে হত্যা করে নি| এটা হঠাৎই ঘটে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রক্তের প্রতিশোধদাতা দৌড়ে তার পিছনে এলে তারা তার হাতে সেই হত্যাকারীকে সমর্পণ করবে না; কারণ সে অজান্তে তার প্রতিবেশীকে আঘাত করেছিল, সে আগে তাকে ঘৃণা করে নি।