Joshua 20:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যতদিন সে বিচারের জন্য মণ্ডলীর সাক্ষাতে না দাঁড়ায় এবং তৎকালীন মহা-ইমামের মৃত্যু না হয়, ততদিন সে ঐ নগরে বাস করবে; পরে সেই নরহন্তা তার নগরে ও তার বাড়িতে, যে নগর থেকে পালিয়ে গিয়েছিল, সেই স্থানে ফিরে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতক্ষণ না তারা বিচারের জন্য মণ্ডলীর সামনে গিয়ে দাঁড়ায় এবং যতদিন না সেই সময়কার মহাযাজকের মৃত্যু হয়, তাদের সেই নগরেই থেকে যেতে হবে। পরে তারা যেখান থেকে পালিয়েছিল, নিজের বাড়িতে, তাদের নিজস্ব নগরে ফিরে যেতে পারবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যাবৎ সে বিচারার্থে মণ্ডলীর সাক্ষাতে না দাঁড়ায়, এবং তাৎকালিক মহাযাজকের মৃত্যু না হয়, তাবৎ সে ঐ নগরে বাস করিবে; পরে সেই নরহন্তা আপন নগরে ও আপন বাটীতে, যে নগর হইতে পলায়ন করিয়াছিল, সেই স্থানে ফিরিয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যাবৎ সে বিচারার্থে মণ্ডলীর সাক্ষাতে না দাঁড়ায়, এবং তৎকালীন মহাযাজকের মৃত্যু না হয়, তাবৎ সে ঐ নগরে বাস করিবে; পরে সেই নরহন্তা আপন নগরে ও আপন বাটীতে, যে নগর হইতে পলায়ন করিয়াছিল, সেই স্থানে ফিরিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিচার-সভায় যতদিন না তার বিচার হয় এবং সেই সময়কার মহাপুরোহিতের যতদিন না মৃত্যু হয় ততদিন পর্যন্ত তাকে সেই আশ্রয়-শহরে থাকতে হবে। এর পর যেখান থেকে সে পালিয়ে এসেছিল সেখানে তার নিজের বাড়ীতে ফিরে যেতে পারবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিচার-সভায় যতদিন না তার বিচার হয় এবং সেই সময়কার মহা-ইমামের যতদিন না মৃত্যু হয় ততদিন পর্যন্ত তাকে সেই আশ্রয়-শহরে থাকতে হবে। এর পর যেখান থেকে সে পালিয়ে এসেছিল সেখানে তার নিজের বাড়ীতে ফিরে যেতে পারবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রজামণ্ডলীর সমক্ষে তার বিচার না হওয়া পর্যন্ত এবং তৎকালীন প্রধান পুরোহিতের মৃত্যু না হওয়া পর্যন্ত সে ঐ অভয়পুরীতে থাকবে। তারপরে সে যে নগর থেকে পালিয়ে গিয়েছিল সেখানে, তার গৃহে ফিরে যেতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যতদিন না শহরের বিচার সভায় তার বিচার হয় ততদিন সেই ব্যক্তি সেখানে থাকবে| মহাযাজক যতদিন বেঁচে থাকবেন ততদিন সে সেখানে থাকতে পারবে| তারপর সে তার নিজের শহরে অর্থাৎ‌ যেখান থেকে সে পালিয়ে গিয়েছিল সেখানে নিজের বাড়ীতে ফিরে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব যতক্ষণ না সে বিচারের জন্য মণ্ডলীর সামনে দাঁড়ায় এবং সেই দিনের র মহাযাজকের মৃত্যু না হয়, ততদিন সে ঐ নগরে বাস করবে; পরে সেই হত্যাকারী তার নগরে ও তার বাড়িতে, যে নগর থেকে সে পালিয়ে এসেছিল, সেই স্থানে ফিরে যাবে।”