Joshua 20:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা পর্বতময় নপ্তালি প্রদেশস্থ গালীলের কেদশ, পর্বতময় আফরাহীম প্রদেশস্থ শিখিম ও পর্বতময় এহুদা প্রদেশস্থ কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হেবরন পৃথক করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা নপ্তালি গোষ্ঠীর এলাকায় পার্বত্য প্রদেশের অন্তর্ভুক্ত গালীলের কেদশ, ইফ্রয়িম গোষ্ঠীর পার্বত্য প্রদেশের শিখিম ও যিহূদা গোষ্ঠীর পার্বত্য প্রদেশের কিরিয়ৎ-অর্বকে (বা হিব্রোণকে) পৃথক করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা পর্ব্বতময় নপ্তালি প্রদেশস্থ গালীলের কেদশ, পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম, ও পর্ব্বতময় যিহূদা প্রদেশস্থ কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ পৃথক্‌ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা পর্বতময় নপ্তালি প্রদেশস্থ গালীলের কেদশ, পর্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম, ও পর্বতময় যিহূদা প্রদেশস্থ কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ পৃথক করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য ইস্রায়েলীয়েরা আশ্রয়-শহর হিসাবে নপ্তালি-গোষ্ঠীর ভাগের পাহাড়ী এলাকার গালীলের কেদশ, ইফ্রয়িম-গোষ্ঠীর ভাগের পাহাড়ী এলাকার শিখিম এবং যিহূদা-গোষ্ঠীর ভাগের পাহাড়ী এলাকার কিরিয়ত-অর্ব, অর্থাৎ হিব্রোণ আলাদা করে রাখল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য বনি-ইসরাইলরা আশ্রয়-শহর হিসাবে নপ্তালি-গোষ্ঠীর ভাগের পাহাড়ী এলাকার গালীলের কেদশ, আফরাহীম-গোষ্ঠীর ভাগের পাহাড়ী এলাকার শিখিম এবং এহুদা-গোষ্ঠীর ভাগের পাহাড়ী এলাকার কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ হেবরন আলাদা করে রাখল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তখন নপ্তালি গোষ্ঠীর পার্বত্য অঞ্চলে গালীল প্রদেশের কেদেশ, ইফ্রয়িম গোষ্ঠীর পার্বত্য এলাকায় শিখিম, যিহুদা গোষ্ঠীর পার্বত্য এলাকায় কিরিয়াত-অর্বা অর্থাৎ হিব্রোণ এই উদ্দেশে পৃথক করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ইস্রায়েলবাসীরা কয়েকটা শহর ঠিক করে নিয়েছিল| তারা এগুলোর নাম দিল, “নিরাপত্তার শহর|” শহরগুলো হচ্ছে: নপ্তালি পার্বত্য অঞ্চলের গালীলের অন্তর্গত কেদশ; ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের শিখিম; যিহূদা পার্বত্য অঞ্চলের কিরিয়ৎ-অর্ব (হিব্রোণ);
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা নপ্তালির পাহাড়ি অঞ্চলের গালীলের কেদশ, ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলের শিখিম ও যিহূদার পাহাড়ি অঞ্চলের কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ আলাদা করল।