Joshua 20:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরিকোর নিকটস্থ জর্ডানের পূর্বপারে তারা রূবেণ-বংশের অধিকার হতে সমভূমির মরুভূমিতে অবস্থিত বেৎসর, গাদ-বংশের অধিকার থেকে গিলিয়দস্থিত রামোৎ ও মানশা-বংশের অধিকার থেকে বাশনস্থ গোলান নির্ধারণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরীহোর জর্ডন নদীর পূর্বপারের এলাকায় তারা রূবেণ গোষ্ঠীর অন্তর্ভুক্ত মালভূমির মরু এলাকার বেৎসর, গাদ গোষ্ঠীর অন্তর্ভুক্ত গিলিয়দের রামোৎ এবং মনঃশি গোষ্ঠীর অন্তর্ভুক্ত বাশনের গোলন, আশ্রয়-নগররূপে পৃথক করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরীহোর নিকটস্থ যর্দ্দনের পূর্ব্বপারে আহারা রূবেণ বংশের অধিকার হইতে সমভূমির প্রান্তরে স্থিত বেৎসর, গাদ বংশের অধিকার হইতে গিলিয়দস্থিত রামোৎ, ও মনঃশি বংশের অধিকার হইতে বাশনস্থ গোলন নিরূপণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরীহোর নিকটস্থ যর্দনের পূর্বপারে তাহারা রূবেণ বংশের অধিকার হইতে সমভূমির প্রান্তরে স্থিত বেৎসর, গাদ বংশের অধিকার হইতে গিলিয়দস্থিত রামোৎ, ও মনঃশি বংশের অধিকার হইতে বাশনস্থ গোলন নিরূপণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরীহোর উল্টাদিকে যর্দনের পূর্ব দিকে তারা রূবেণ-গোষ্ঠীর ভাগের সমভূমির মরু-এলাকার মধ্যে বেৎসর, গাদ-গোষ্ঠীর ভাগের গিলিয়দের রামোৎ এবং মনঃশি-গোষ্ঠীর ভাগের বাশনের গোলন আশ্রয়-শহর হিসাবে ঠিক করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরিকোর উল্টাদিকে জর্ডানের পূর্ব দিকে তারা রূবেণ-গোষ্ঠীর ভাগের সমভূমির মরুভূমির মধ্যে বেৎসর, গাদ-গোষ্ঠীর ভাগের গিলিয়দের রামোৎ এবং মানশা-গোষ্ঠীর ভাগের বাশনের গোলান আশ্রয়-শহর হিসাবে ঠিক করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরিহোর নিকটবর্তী জর্ডনের পূর্বতীরে রূবেণ গোষ্ঠীর এলাকা কে প্রান্তরে সমতল অঞ্চলে অবস্থিত বেৎসর, গাদ গোষ্ঠীর এলাকায় গিলিয়দ প্রদেশের রামোৎ এবং মনঃশি গোষ্ঠীর এলাকায় বাশান প্রদেশের গোলন—এই নগরগুলি তারা এই উদ্দেশে নির্দিষ্ট করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূবেণের মরু অঞ্চলের অন্তর্গত যিরীহোর কাছে যর্দন নদীর পূর্বদিকে বেৎসর; গাদ দেশে গিলিয়দের অন্তর্গত রামোৎ; মনঃশির দেখে বাশনের অন্তর্গত গোলন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিরীহোর কাছে যর্দ্দনের (নদীর) পূর্বপারে তারা রূবেণ বংশের অধিকার থেকে সমভূমির মরুপ্রান্তে অবস্থিত বেৎসর ও গাদ বংশের অধিকার থেকে গিলিয়দে অবস্থিত রামোৎ ও মনঃশি বংশের অধিকার থেকে বাশনে অবস্থিত গোলন নির্ণয় করল।