Joshua 21:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ইমাম হারুনের সন্তানদের চারণ-ভূমির সঙ্গে নরহন্তার আশ্রয়নগর হেবরন দিল; এবং চারণ-ভূমির সঙ্গে লিবনা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে তারা যাজক হারোণের বংশধরদের দিল চারণভূমিসহ হিব্রোণ (নগরটি ছিল নরহত্যার দায়ে অভিযুক্তের জন্য আশ্রয়-নগর), লিব্‌না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা হারোণ যাজকের সন্তানগণকে পরিসরের সহিত নরহন্তার আশ্রয়-নগর হিব্রোণ দিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা হারোণ যাজকের সন্তানগণকে চারণভূমির সহিত নরহন্তার আশ্রয়নগর হিব্রোণ দিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই হিব্রোণ, লিব্‌না, যত্তীয়, ইষ্টমোয়, হোলোন, দবীর, ঐন, যুটা ও বৈৎ-শেমশ এবং সেগুলো সংগেকার পশু চরবার মাঠ পুরোহিত হারোণের বংশধরদের দেওয়া হল। এর মধ্যে হিব্রোণ ছিল খুনের আসামীর আশ্রয়-শহর। এই দুই গোষ্ঠীর জায়গা থেকে এই নয়টা গ্রাম ও শহর তাদের দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই হেবরন, লিব্‌না, যত্তীয়, ইষ্টমোয়, হোলোন, দবীর, ঐন, যুটা ও বৈৎ-শেমশ এবং সেগুলোর সংগেকার পশু চরাবার মাঠ ইমাম হারুনের বংশধরদের দেওয়া হল। এর মধ্যে হেবরন ছিল খুনের আসামীর আশ্রয়-শহর। এই দুই গোষ্ঠীর জায়গা থেকে এই নয়টা গ্রাম ও শহর তাদের দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত হারোণের বংশধরদের তারা সংলগ্ন চারণভূমিসহ হিব্রোণ নগরটি দিল। অনিচ্ছাকৃতভাবে যারা মানুষকে হত্যা করে ফেলত এটি ছিল তাদের আশ্রয় গ্রহণের জন্য নির্মিত অভয়পুরী। এ ছাড়াও সংলগ্ন চারণভূমিসহ লিব্‌না, যাত্তীর, ইষ্টমোয়, হোলোন, দবীর, ঐন, যুটা ও বেথ-শেমেশ — মোট নয়টি নগর তারা এই দুই গোষ্ঠীর এলাকা থেকে তাদের দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই জন্য তারা হারোণের উত্তরপুরুষদের হিব্রোণ শহরটা দিয়ে দিয়েছিল| (হিব্রোণ ছিল নিরাপদে বাস করার শহর|) এছাড়াও তারা হারোণের উত্তরপুরুষদের দিয়েছিল লিব্নার অন্তর্গত শহরগুলো,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা হারোণ যাজকের সন্তানদের মাঠগুলির সঙ্গে হত্যাকারীদের আশ্রয়-নগর হিব্রোণ দিল এবং পশুপালনের মাঠগুলির সঙ্গে লিব্‌না,