Joshua 21:16 — Compare Translations

6 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চারণ-ভূমির সঙ্গে ঐন, চারণ-ভূমির সঙ্গে যুটা ও চারণ-ভূমির সঙ্গে বৈৎ-শেমশ, ঐ দুই বংশের অধিকার থেকে এই নয়টি নগর দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঐন্, যুটা ও বেত-শেমশ—এই দুই গোষ্ঠী থেকে নয়টি নগর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরিসরের সহিত দবীর, পরিসরের সহিত ঐন, পরিসরের সহিত যুটা ও পরিসরের সহিত বৈৎ-শেমশ, ঐ দুই বংশের অধিকার হইতে এই নয়টী নগর দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চারণভূমির সহিত ঐন্‌, চারণভূমির সহিত যুটা ও চারণভূমির সহিত বৈৎ-শেমশ, ঐ দুই বংশের অধিকার হইতে এই নয়টি নগর দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐন, যুটা এবং বৈৎ‌-শেমশ| তারা তাদের পশুদের জন্য এইসব শহরগুলোর আশেপাশের কিছু মাঠও দিয়েছিল| এই দুটি সম্প্রদায়ের জন্য 9টি শহর দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পশুপালনের মাঠগুলির সঙ্গে ঐন, পশুপালনের মাঠগুলির সঙ্গে যুটা ও পশুপালনের মাঠগুলির সঙ্গে বৈৎ-শেমশ, ঐ দুই বংশের অধিকার থেকে এই নয়টি নগর দিল।